৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৯:৩১ পিএম BDST banglanew24
26 Jun 2012   06:17:59 PM   Tuesday BdST
E-mail this

সিলেটে দেড় কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস


এনামুল হক, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে বিভিন্ন সময়ে বিজিবির উদ্ধার করা প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার সিলেটের জেলাপ্রশাসকের কার্যালয় সংলগ্ন মাঠে বিজিবি-৫ এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- বিয়ার ১ হাজার ৭১৪ বোতল, ফেনসিডিল ৭২৭ বোতল, বাংলা মদ ১৪০ লিটার, গাঁজা ২ কেজি ১০০ গ্রাম, ভারতীয় বিড়ি ২৫ হাজার পিস এবং বিভিন্ন প্রকার মদ ৮ হাজার ৬৯৪ বোতল।

বিজিবি-৫ সূত্র জানিয়েছে, ধ্বংস করা মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ১ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ৬৫০ টাকা।

অনুষ্ঠানে সিলেট জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল, ডিআইজি (সিলেট রেঞ্জ) বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ভুইয়া, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ূয়া, আনসার ভিডিপি সিলেট বিভাগীয় প্রধান সুকান্দু চাকমা, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট কাইজার মোহাম্মদ ফারাবী, বিজিবি সিলেট সেক্টর কমান্ডার খায়রুজ্জামন, বিজিবি-৫ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শফিউল আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুন ২৭, ২০১২
ইএইচ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান