৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৬:৪৯ এএম BDST banglanew24
11 Aug 2012   02:58:08 AM   Saturday BdST
E-mail this

১০০ মিটার রিলেতে যুক্তরাষ্ট্রের নারীদের বিশ্বরেকর্ড


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
১০০ মিটার রিলেতে যুক্তরাষ্ট্রের নারীদের বিশ্বরেকর্ড

লন্ডন: যুক্তরাষ্ট্রের নারী দল ৪x১০০ মিটার রিলেতে বরাবরই ভালো। সেমিফাইনালেই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিলো যুক্তরাষ্ট্রের নারী দলের গলাতে উঠতে যাচ্ছে সানার পদক। তারা সেটা জিতলেন প্রত্যাশার চেয়েও ভালো দৌড়ে। বিশ্বরেকর্ড গড়ে জিতেছেন স্বর্ণপদক। ৪০.৪২ সেকেন্ডে শেষ হয়েছে তাদের চক্র।  

রিলের শুরুর ১০০ মিটার দৌড়েছেন তিয়ান্না ম্যাডিসন। দ্রুততম মানবী জ্যামাকান শেলি-অ্যান-ফ্রেসার-প্রাইসের সঙ্গে পাল্লা দিয়ে সবার আগে সতীর্থ অ্যালিসন ফেলিক্সের কাছে ব্যাটন হস্তান্তর করেন ম্যাডিসন। আগের দিন ২০০ মিটারে স্বর্ণ পদক জয়ী ফেলিক্সও জ্যামাইকান প্রতিপক্ষের সঙ্গে দূরত্ব রেখে ব্যাটন দেন নিয়ানকা নাইটের কাছে। তার হাত থেকে ক্যামেলিটা জেটার ব্যাটন নিয়ে জীবনের সেরা দৌড়া দৌড়ালেন। হয়ে গেলো বিশ্বরেকর্ড।

এ ইভেন্টে রৌপ্য জিতেছে জ্যামাইকার নারী দল। ৪১.৪১ সেকেন্ড সময় লেগেছে তাদের। তৃতীয় ইউক্রেন। তারা সময় নিয়েছেন ৪২.০৪ সেকেন্ড।

বাংলাদেশ সময়: ০২৪৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান