৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৯:৪৪ এএম BDST banglanew24
19 Jul 2012   07:53:01 PM   Thursday BdST
E-mail this

সোহেল হত্যা: রাবিতে জাতীয়তাবাদী শিক্ষকদের মানববন্ধন


রাবি প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজ বিজ্ঞানের চতুর্থ বর্ষের ছাত্র আব্দুল্লাহ আল হাসান সোহেল হত্যার বিচার ও উপাচার্যের পদত্যাগ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সিনেট ভবনের পাশে ফোরামের শিকক্ষরা এ কর্মসূচি পালন করেন।
 
মানববন্ধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন, অধ্যাপক আজাহার আলী, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক জিল্লুর রহমান, অধ্যাপক মতিয়ার রহমান, মাসুদুল হাসান খান (মুক্তার) প্রমুখ।
 
বক্তারা বলেন, এ প্রশাসনের আমলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কোনো হত্যাকাণ্ডের বিচার বর্তমান প্রশাসন করতে পারেনি| বর্তমান উপাচার্য ছাত্রলীগকে নিয়ম বহির্ভুতভাবে পদ্মা সেতুর টাকা উত্তোলনের অনুমতি দেন। যার কারণে হত্যাকাণ্ড ঘটেছে। এর দায়ভার উপাচার্যকেই নিতে হবে।

সোহেল হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। অন্যথায় উপাচার্যকে পদত্যাগে বাধ্য করতে লাগতার কর্মসূচি দেওয়া হবে বলে জানান বক্তারা।
 
এদিকে, পরবর্তী আন্দোলনের কর্মসূচি প্রসঙ্গে শামসুল আলম সরকার জানান, সামনে রমজান মাস। তাই আন্দোলন কোন পথে নেব তা নিয়ে শুক্রবার ফোরামের জরুরিসভা ডাকা করা হয়েছে। সেখান থেকে শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
 
এদিকে একই দাবিতে বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাদদেশে আদিবাসী ছাত্র পরিষদের পক্ষ থেকেও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা,  জুলাই ১৯, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী ও রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান