৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৪:১৬ পিএম BDST banglanew24
09 Feb 2011   10:18:29 PM   Wednesday BdST
E-mail this

কুরিল দ্বীপপুঞ্জে সশস্ত্র বাহিনী জোরদারের নির্দেশ মেদভেদেভের


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ এএফপি

মস্কো: জাপানের দাবি করা বিরোধপূর্ণ কুরিল দ্বীপপুঞ্জে বুধবার অতিরিক্ত অস্ত্র মোতায়েনের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। একইসঙ্গে রাশিয়ার ভূখ-ের অবিচ্ছেদ্য এ অংশে দেশটির উপস্থিতি বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

মেদভেদেভের বরাত দিয়ে রাশিয়ার একটি বার্তাসংস্থা জানায়, ‘ওই দ্বীপের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত অস্ত্রের মোতায়েন অবশ্যই পর্যাপ্ত ও আধুনিক মানের হতে হবে। কেননা এটা রাশিয়ান ফেডারেশনের একটি অবিচ্ছেদ্য অংশ।’

রাশিয়ার প্রতিরক্ষা ও আঞ্চলিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে মেদভেদেভ আরও বলেন, ‘কুরিল দ্বীপপুঞ্জে আমাদের উপস্থিতি জোরদার করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপই নেবো। এটা আমাদের কৌশলগত অঞ্চল।’

এর আগে গত নভেম্বরে কুরিল দ্বীপপুঞ্জে সফর করেন মেদভেদেভ। সে সময় একে ‘ক্ষমার অযোগ্য অপরাধ’ বলে উল্লেখ করেন জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান।

মেদেভেদেভের সাম্প্রতিক এ সিদ্ধান্ত দ্বীপপুঞ্জ নিয়ে টোকিওর সঙ্গে রাশিয়ার বিরোধ ও নাওতো কানের মন্তব্যের কঠোর জবাব বলেই ধারণা করা হচ্ছে।

নতুন এ সিদ্ধান্তের বাস্তবায়ন বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি সের্দিয়ুকোভকে মেদভেদেভ বলেন, ‘প্রয়োজনীয় সব সিদ্ধান্ত, অস্ত্রের সরবরাহ এবং অন্যান্য সব সাংগঠনিক পদক্ষেপ বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করতে হবে।’

সব নির্দেশ সঠিকভাবে পালনের নিশ্চয়তা দিয়ে সের্দিয়ুকোভ বলেন, ‘এ বিষয়ে আমরা চলতি মাসের শেষ নাগাদ একটি কর্মসূচির পরিকল্পনা করছি। সেখানে কোনো ধরনের অস্ত্র প্রয়োজন এ বিষয়টি আমরা এখন বুঝতে পারছি। এ বিষয়ে চলতি মাসের শেষেই আমাদের সিদ্ধান্ত জানানো হবে।’  

১৯৪৫ সালে সোভিয়েত বাহিনী জাপানের হাক্কাইদো দ্বীপের উত্তরে অবস্থিত কুরিল দ্বীপপুঞ্জটি দখলে নেয়। তখন থেকে মস্কো এটা নিয়ন্ত্রণ করে আসছে। এটা মস্কো-টোকিওর দ্বিপক্ষীয় সম্পর্কে ব্যাপক প্রভাব বিস্তার করে চলেছে।

কেননা, দ্বীপটি জাপানের বলে দেশটি প্রথম থেকেই দাবি করে আসছে।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান