৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ২:২১ এএম BDST banglanew24
05 Feb 2013   04:10:26 PM   Tuesday BdST
E-mail this

দুমকিতে ধর্ষক গ্রেপ্তার


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী: আলোচিত একটি ধর্ষণ মামলার প্রধান আসামি শামীমকে (২৮) গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ।

মঙ্গলবার ভোররাতে উপজেলার আংগারিয়া ইউনিয়নের ঝাটরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে একই মামলায় গ্রেফতারকৃত অপর ২আসামি আলী আকাব্বর ও নাজমা বেগম জেলহাজতে রয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শাহনেওয়াজ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আলোচিত কিশোরী ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর রাতে উপজেলার আংগারিয়া ইউনিয়নে প্রতিবেশীর বিয়ে অনুষ্ঠান দেখতে গিয়ে স্থানীয় বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৩
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান