১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৮:৪৬ পিএম BDST banglanew24
11 Aug 2012   01:32:15 AM   Saturday BdST
E-mail this

ওমরাহ পালন করলেন খালেদা জিয়া


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ওমরাহ পালন করলেন খালেদা জিয়া

ঢাকা: শুক্রবার ওমরাহ পালন করেছেন বিএনপি চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। এদিন আসরের নামাজের পরে (বাংলাদেশ সময় রাত ১০টার দিকে) তিনি ওমরাহ পালন করেন।

পরে বিএনপির চেয়ারপারসন তার সফরসঙ্গীদের নিয়ে ইফতার  ও মাগরিবের নামাজ আদায় করেন।

খালেদা জিয়া পবিত্র কাবা শরীফ প্রাঙ্গণে এশার নামাজ ও তারাবির নামাজ আদায় করেন এবং দেশ ও জাতির মঙ্গলের জন্য বিশেষ মোনাজাতও করেন।
 
এদিকে সৌদি আরবে খালেদা জিয়ার সঙ্গে আছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও তার সন্তানেরা।

বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে দুবাই হয়ে সৌদি আরবে পৌঁছে খালেদা জিয়ার সফরসঙ্গী হন তারা।

বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন বিএনপি নেত্রীর প্রেসসচিব মারুফ কামাল খান।

৯ দিনের ব্যক্তিগত সফরে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া।  বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিএনপি প্রধান সৌদি বাদশাহর রাজকীয় মেহমান হিসেবে সেখানে অবস্থান করছেন। তার সঙ্গে আরও আছেন তার ছোট ভাই শামিম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা ও তার সন্তানেরা।

এছাড়াও আছেন সৌদি আরবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ দূত এনামুল হক চৌধুরী ও  সহকারী একান্ত সচিব (এপিএস) সুরাতুজ্জামান।

তারা সবাই সৌদি বাদশাহর রাজকীয় মেহমান হিসেবে আছেন বলেও জানিয়েছেন মারুফ কামাল খান।

অন্য একটি সূত্র জানায়, এ সময় খালেদা জিয়ার সঙ্গে মোসাদ্দেক আলী ফালু ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
এমএম/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান