৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৯:১৩ এএম BDST banglanew24
21 Dec 2012   02:09:01 PM   Friday BdST
E-mail this

ঢাকা মহানগরসহ ১২ থানার শিবির সভাপতি-সেক্রেটারি আটক


নুর মোহাম্মদ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা মহানগরসহ ১২ থানার শিবির সভাপতি-সেক্রেটারি আটক

ঢাকা: ঢাকা মহানগর শিবির সভাপতি সাজ্জাদ আলম খানসহ ২৭ জন শিবির নেতাকর্মীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতদের মধ্যে মহানগর শিবিরের সেক্রেটারি গোলাম কিবরিয়া ও মহানগর পশ্চিমের ১২ থানার সভাপতি ও সেক্রেটারিও রয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতভর অভিযানে তাদের আটক করা হয়।

শিবিরের প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহহিয়া বাংলানিউজকে আটকের কথা জানান।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগর সভাপতি সাজ্জাদ আলম খানকে আটক করে ডিবি পুলিশ। পরে তার মোবাইল থেকে কল করে ডাকা হয় মহানগর সেক্রেটারিকে। আটক করা হয় তাকেও। এরপর তাদের দু’জনের মোবাইল থেকে কল করে পশ্চিমের ১২ থানা কমিটির সভাপতি ও সেক্রেটারিকে এনে আটক করা হয়।

কারওয়ানবাজার পুলিশের ওপর হামলাসহ সম্প্রতি রাজধানীতে শিবিরের যে চোরাগ্রোপ্তা হামলা হয়েছে তার অধিকাংশ ঘটেছে মহানগর পশ্চিমে। ডিবির কাছে এমন তথ্য ছিল বলেই তাদের আটক করা হয়েছে বলেও সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিনে রাজধানী শিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা বিষয়ক সম্পাদক শাহীনুর রহমান ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি ইলিয়াস মোল্লাকে আটক করে ডিবি। তাদের তথ্যের ভিত্তিতে এ অভিযান চলছে বলে জানায় ডিবি সূত্র।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২
এনএম/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান