 |
ঢাকা: ক্রিকেট স্মারক প্রদর্শনী করছেন একজন ক্রিকেট অনুরাগী। জাতীয় জাদুঘরের প্রদর্শনী গ্যালারিতে তুলে ধরা হয়েছে ক্রিকেট সংশ্লিষ্ট সব স্মারক।
তিন দিনের ‘ক্রিকেট স্মারক প্রদর্শনী’র আয়োজন করেন জুনায়েদ পাইকার নামের জনৈক ক্রিকেট অনুরাগী। দেশ বিদেশের খ্যাতিমান ক্রিকেট খেলোয়াড়দের স্বাক্ষরিত ছবি, ব্যাট, বল, জার্সি, বাংলাদেশের উলে¬খ্যযোগ্য ম্যাচ গুলোর টিকিট, ক্রিকেট সম্পর্কিত ডাকটিকিট ও উদ্বোধনী খাম প্রদর্শিত হচ্ছে।
প্রদর্শনী উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি কর্মকর্তা গাজী আশরাফ হোসেন লিপু। এসময় উপস্থিত ছিলেন খ্যাতিমান ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র।
উলে¬খ্যযোগ্য স্মারক হচ্ছে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের টিকিট, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে সিরিজ জয়ী ম্যাচের টিকিট, শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, ক্রিস গেইল, সাকিব আল হাসান স্বাক্ষরিত মিনি ব্যাট, মুরালিধরনের স্বাক্ষরিত বল, বিভিন্ন সময় প্রকাশিত ক্রিকেট সম্পর্কিত ডাকটিকিট ও উদ্বোধনী খাম উল্লে¬খযোগ্য।
এছাড়াও রিকি পন্টিং, শহীদ আফ্রিদি, গ্রায়েম স্মিথ, ড্যানিয়েল ভেটরী, কুমার সাঙ্গাকারা, কেভিন পিটারসন, যুবরাজ সিং-সহ অনেক বিখ্যাত খেলোয়াড় এর অটোগ্রাফ প্রদর্শনীতে স্থান পেয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘন্টা, জানুয়ারি ৫, ২০১২
এসএ/এফএইচএম