৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৭:১২ এএম BDST banglanew24
02 Nov 2012   05:32:47 PM   Friday BdST
E-mail this

বলিউডের জেমস বন্ড সালমান খান!


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বলিউডের জেমস বন্ড সালমান খান!

বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপার হিরো সালমান খান বর্তমানে সবচেয়ে ভালো সময় পার করছেন। বর্তমানে সালমানের সিনেমা মানেই সুপারহিট আর তার সাথে দর্শকপ্রিয়তা তো রয়েছেই। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার ‘এক থা টাইগার’ সিনেমাটি। সম্প্রতি ছবিটির পরিচালক কবির খান বলিউডের জেমস বন্ড হিসেবে অখ্যায়িত করেছেন সালমান খানকে।

জেমস বন্ড সিরিজের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘স্কাইফল’ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কবির খান সাল্লু মিয়াকে বলিউডের জেমস বন্ড হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘আমি মনে করি বন্ড চরিত্রের জন্য যে অভিনয় দক্ষতা প্রয়োজন, তার সবকিছুই সালমানের মধ্যে আছে।’

কবির খান আরও বলেন, ‘আপনারা সালমানের দিকে তাকান। তার অভিনয়, অ্যাকশন সবকিছু মিলিয়ে জেমস বন্ডের সব গুণাবলীই সালমানের অভিনয়ে মধ্যে রয়েছে।

‘এক থা টাইগার’ সিনেমাটিতে সালমান খানের অভিনয় কি জেমস বন্ডের স্টাইল অনুসরণ করেছে কিনা সে প্রশ্নেরও জবাব দিয়েছেন পরিচালক কবির খান। তিনি এ ব্যাপারে বলেন, ‘আমি যখন সিনেমাটি নির্মাণ করি তখন আমি সর্তক ছিলাম যেন তা বন্ডের মতো না হয়।

কারণ আমি মনে করি বলিউডের সিনেমা ও হলিউডের সিনেমার মধ্যে পার্থক্য রয়েছে। আমাদের সিনেমাতে অ্যাকশনের পাশাপাশি প্রেম-রোমান্স রয়েছে। তবে আমি মনে করি চরিত্র হিসেবে সালমান খানই বলিউডের জেমস বন্ড।

তবে সমালোচকদের মতে ‘এক থা টাইগার’ সিনেমাটিতে পরিচালক কবির খান জেমস বন্ডের অনেক অভিনয়শৈলী উপস্থাপন করেছেন। আর তা বিশেষভাবে প্রকাশ পেয়েছে সিনেমাটি সালমান খানের এজেন্ট চরিত্রের মাধ্যমে।

সমালোচকদের এমন বিশ্লেষণ গ্রহণ করে কবির খান বলেছেন, ‘আমরা সিনেমাটিতে এজেন্ট চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য বন্ডের কিছু স্টাইল অনুসরন করেছি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১২
এজে  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান