ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার দোকানঘর এলাকা থেকে শনিবার পরিত্যক্ত অবস্থায় ৩টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মাহবুব বাংলানিউজকে জানান, শনিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ উপজেলার বিষয়খালী বাজার সংলগ্ন দোকানঘর এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় একটি পলিথিনে মোড়ানো মিষ্টির প্যাকেটের ভেতরে রাখা ৩টি বোমা উদ্ধার করে পুলিশ।
বড় ধরনের কোনো সহিংস ঘটনা ঘটানোর জন্য বোমা ৩টি রাখা হয়েছিল বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন এসআই।
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
এ ব্যাপারে সদর থানায় জিডি হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জুন ০২, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর