ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গত সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ এর বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে জমা হয়েছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, ফারইস্ট লাইফ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থ বছরের আর্থিক হিসাব পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য মোট সাড়ে ৩৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ অর্থাৎ শেয়ার প্রতি ১ দশমিক ২৫ টাকা এবং ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ।
বাংলাদেশ সময় : ১২৩৬ ঘণ্টা, ১৪ আগস্ট, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর