১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৫:৩৭ পিএম BDST banglanew24
13 Sep 2012   02:04:38 PM   Thursday BdST
E-mail this

নয় উইকেটে জয়ী শ্রীলঙ্কা


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নয় উইকেটে জয়ী শ্রীলঙ্কা

কলম্বো: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সহজ জয় পেয়েছে শ্রীলঙ্কা। তিলকারত্নে দিলশান ও মাহেলা জয়াবর্ধনের অর্ধশতকে তারা নয় উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।

ওয়েস্ট ইন্ডিজ: ১৩২/৬ (ওভার ২০)
শ্রীলঙ্কা: ১৩৫/১ (ওভার ১৫.৪)
ফল: শ্রীলঙ্কা নয় উইকেটে জয়ী

নোন্ডেস্ক্রিপটস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টসে জিতে ফিল্ডিং নেয় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দলের ৪৬ রানের মধ্যে তিন উইকেট হারায় তারা। সাজঘরে ফেরেন ডোয়াইন স্মিথ (৫), লেন্ডন সিমন্স (২) ও অধিনায়ক ডোয়াইন ব্রাভো (১৪)।

তবে জনসন চার্লেস ও ড্যারেন ব্রাভোর দায়িত্বশীল ব্যাটিংয়ে বিপদ সামাল দেয় ক্যারিবীয়রা। রান আউট হওয়ার আগে চার্লেস ৩০ ও ড্যারেন ব্রাভোর ব্যাট থেকে আসে ২৯ রান। শেষপর্যন্ত কিয়েরন পোলার্ডের অপরাজিত ২৮ রানের কল্যাণে ছয় উইকেটে ১৩২ রান করতে পারে ওয়েস্ট ইন্ডিজ। দুটি উইকেট নেন নুয়ান কুলাসেকারা।

জবাবে খেলতে নেমে এক উইকেট হারিয়েই লক্ষ্য টপকে যায় শ্রীলঙ্কা। হার না মানা ৫৭ রান করেন মাহেলা জয়াবর্ধনে। আর অপরাজিত ৫০ রান করেন দিলশান। ছয়টি চার ও দুটি ছয়ের মার ছিলো জয়াবর্ধনের ইনিংসে।

এদিকে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে আয়ারল্যান্ড। তারা ৫৪ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। আগে ব্যাট করে পাঁচ উইকেটে ১৮১ রান করে আয়ারল্যান্ড। জবাবে আট উইকেটে ১২৭ রান করতে পারে জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান