৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৬:১৯ পিএম BDST banglanew24
02 Oct 2012   09:22:16 PM   Tuesday BdST
E-mail this

দশ পরিবর্তনসহ জনমত যাচাইয়ে মিউচুয়াল ফান্ড বিধিমালা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দশ পরিবর্তনসহ জনমত যাচাইয়ে মিউচুয়াল ফান্ড বিধিমালা

ঢাকা: দশটি পরিবর্তনসহ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’ জনমত যাচাইয়ে পাঠানো হয়েছে।

মঙ্গলবার এসইসি ওয়েবসাইটে খসড়া বিধিমালা প্রকাশ করা হয়েছে। জনমত যাচাইয়ের পর চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে এটি গেজেট আকারে প্রকাশ করা হবে বলে এসইসি সূত্রে জানা গেছে।

এর আগে গত ১২ সেপ্টেম্বর কমিশনের ৪৪৪তম কমিশন সভায় মিউচ্যুয়াল ফান্ড খাতের উন্নয়নের লক্ষ্যে মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০০১-এ বেশ কিছু সংশোধনী এনে বিধিমালাটি জনমত জরিপে পাঠানোর সিদ্ধান্ত নেয় এসইসি। সে সিদ্ধান্তের ধারাবাহিকতায় মঙ্গলবার বিধিমালাটি জনমত জরিপে পাঠানো হয়েছে।

সংশোধিত নতুন বিধিমালায় ২০০১ সালের বিধিমালার মোট ১০টি বিধিতে পরিবর্তন (সংশোধনী) আনা হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে জনমত যাচাইয়ের লক্ষ্যে নীতিমালাটি খুব শিগগিরই দৈনিক প্রত্রিকায় প্রকাশ করা হবে। এ বিষয়ে কারও কোনো মতামত থাকলে তা আগামী ১৩ অক্টোবরের মধ্যে এসইসির চেয়ারম্যান বরাবর পাঠাতে বলা হয়েছে।

যে সকল সংশোধনী কমিশন অনুমোদন দিয়েছে এর মধ্যে রয়েছে- সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা ২০০১-এর বিধি ২-এর উপ-বিধি ১-এর দফা ‘চ’ এবং ‘দ’। এ দুই দফায় ‘উদ্যোক্তা’ ও ‘মেয়াদি’ স্কিমের সংজ্ঞা পুনর্নির্ধারণ করা হয়েছে।

এছাড়া বিধি ২-এর উপ-বিধি ১-এ নতুন চারটি নতুন ৫টি দফা সংযোজন করা হয়েছে। এগুলোতে পুনর্বিনিয়োগ, ফিক্সড ইনকাম সিকিউরিটিজ, বিক্রয় প্রতিনিধি, সমন্বিত বিনিয়োগ স্কিম ও স্পেশাল পার্পাস ফান্ড সংজ্ঞা সংযোজন করা হয়েছে।

আর বিধি ‘৫০খ’ এর পর এরপর ‘৫০গ’ নামক একটি বিধির সংযোজন করা হয়েছে। এতে স্কিমের রূপান্তর প্রসঙ্গে বলা হয়েছে, কোন মেয়াদি স্কিমের অন্যুন তিন চতুর্থাংশ ইউনিট মালিকগণ স্কিমটির রূপান্তরের পক্ষে প্রস্তাব গ্রহণ করলে মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের স্কিম অথবা স্কিমগুলো বেমেয়াদি স্কিমে রূপান্তরিত হতে পারে।

এরপর ৬৫ নম্বর বিধির উপবিধি নম্বর ২ এর দফা ‘ঘ’ এর পর ‘ঙ’ নামক একটি দফা সংযোজন করা হয়েছে

প্রকাশিত মিউচ্যুয়াল ফান্ডের সংশোধনিতে বিধি-১০ এর ১ নম্বর উপ-বিধিতে, ৪২ নম্বর বিধির ২ নম্বর উপবিধিতে, ৪৮ নম্বর বিধির ১ নম্বর উপ-বিধি, ৫৫ নম্বর বিধির ২ নম্বর উপ-বিধিতে, ৬৬ নম্বর বিধি পুরোটাই পরিবর্তন করা হয়েছে।

সর্বশেষ ১০ নম্বর সংশোধনীতে পঞ্চম তফসিলে উল্লিখিত ‘বিনিয়োগ বাধা-নিষেধ’-এর ৫ ও ১০ নম্বর অনুচ্ছেদের পরিবর্তন আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১২
এইচএমএম/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান