ঢাকা: যাত্রাবাড়ী থানা বিএনপির সভাপতি নবীউল্লাহ নবীর ফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই থানার অপর একটি মামলায় জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
যাত্রাবাড়ী থানার ৩১(১২)১২ নম্বর মামলায় ৫ দিনের রিমান্ড শেষে নবীকে শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে দুটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ৭ দিন করে রিমান্ড আবেদন করা হয়।
পরে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।
গত ১৪ ডিসেম্বর নবীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।
পুলিশের ওপর হামলা, ভাংচুর, ককটেল বিস্ফোরনের মামলায় এ রিমান্ড আবেদন করেছিলেন যাত্রাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন।
উল্লেখ্য, নবীউল্লাহ নবী ডেমরা থানার ১৯৯৯ সালের মে মাসের ৪৫ নম্বর এবং ওই বছরের একই থানার জানুয়ারি মাসের ১২৬ নম্বর মামলার আসামি।
এ দুটি মামলার তিনি পলাতক আসামি।
বাংলাদেশ সময় : ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২
এমআই/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর