 |
ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচকের ওঠা-নামার মধ্যে দিয়েই লেনদেন চলছে।
উল্লেখ্য, গত রোববার পবিত্র আশুরা উপলক্ষে উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ ছিল।
বেলা ১০টা ৩৫মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ৫ পয়েন্ট বেড়ে লেনদেন শুরু হয়। এরপর থেকে একটানা পতন শুরু হয়। বেলা ১২টার দিকে ডিএসই’র সূচকে ভারসাম্য আসে। অর্থাৎ এ সময়ের মধ্যে গত কার্যদিবসের চেয়ে সূচক কমেনি, আবার বাড়েও নি। এরপর থেকে সূচক বাড়তে থাকে। বেলা ১২টা ৪০ মিনিটে সূচক ১০ পয়েন্ট বেড়ে যায়। দুপুর ১টার দিকে সূচকের বাড়া পুনরায় কমতে থাকে। এ সময়ের মধ্যে সূচক মাত্র ৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫ পয়েন্টে দাঁড়ায়।
দুপর ১টা পযর্ন্ত ডিএসই-তে ১০৮টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে। লেনদেন হয়েছে মোট ৯৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় ওঠানামা করছে- ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, সিএমসি কামাল, আরএন স্পিনিং, বাংলাদেশ সাবমেরিন কেবল, ইউনিক হোটেল, তাল্লু স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, মালেক স্পিনিং এবং ন্যাশনাল ব্যাংক।
অন্যদিকে মঙ্গলবার বেলা ১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৮৮৮ পয়েন্টে। এ সময়ে সিএসই-তে লেনদেন হয়েছে মোট ১২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বাংলাদেশ সময় : ১৩২৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১২
এসএনএইচ/সম্পাদনা : সোহেল রহমান, সিনিয়র নিউজরুম এডিটর