৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৮:০৫ পিএম BDST banglanew24
02 Jun 2012   11:06:43 PM   Saturday BdST
E-mail this

বন্ধু প্রতিদিন কদমতলী শাখা আহ্বায়ককে পিটিয়ে জখম


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর পাঠক সংগঠন `বন্ধু প্রতিদিন`-এর কদমতলী, যাত্রাবাড়ি, শ্যামপুর ও ডেমরা থানার আহ্বায়ক আশরাফ বিন সামসুদ্দিনকে পিটিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের পাইশকা গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বন্ধু প্রতিদিন কদমতলী শাখার সহআহ্বায়ক কাজী জুয়েনা বাংলানিউজকে জানান, শনিবার বিকেলে রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের পাইশকা গ্রামে তার বাড়িতে পারিবারিক একটি অনুষ্ঠানে গিয়েছিলেন আশরাফ।

সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশা করে ঢাকায় ফিরছিলেন আশরাফ ও জুয়েনা। পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় সন্ত্রাসী ও ভূমিদস্যু কাজী নাসির উদ্দিন পারভেজ ও মাসুদসহ ৪/৫ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এসময় সন্ত্রাসীরা আশরাফকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। পরে গুরুতর আহত হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান জুয়েনা।

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, জুন ০২, ২০১২
সম্পাদনা: কামাল শাহরিয়ার, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান