৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৮:২২ এএম BDST banglanew24
13 Jun 2012   10:51:38 AM   Wednesday BdST
E-mail this

রাশিয়া ও পোল্যান্ড সমর্থকদের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪০


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাশিয়া ও পোল্যান্ড সমর্থকদের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪০

ওয়ারশ: ইউরো চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী রাশিয়া ও পোল্যান্ডের ম্যাচের আগে দুই দেশের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’য় এই সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ ১৪০ জনকে গ্রেপ্তার করেছে।

স্বাগতিক পোল্যান্ডের মুখোমুখি হয় রাশিয়া। ম্যাচের আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিলো বৈরী দেশ দুটির সমর্থকদের মধ্যে। দেশ দুটির বেশ কয়েকবার যুদ্ধে জড়ানোর ইতিহাস রয়েছে। এর আগে রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল পোল্যান্ড।

ম্যাচে ইউরো ফুটবলের শক্তিশালী দল রাশিয়া হোঁচট খায় পোল্যান্ডের কাছে। দুই দলই ১টি করে গোল করে।

মঙ্গলবার ছিলো রাশিয়ার জাতীয় দিবস। জাতীয় দিবসকে স্মরণীয় করে রাখতে রুশ সমর্থকরা পতাকা হাতে মার্চ করে মাঠে আসতে থাকে। আর এতেই উত্তেজনা ছঁড়ায়।

মাঠে প্রবেশের আগে বেশ কয়েক জায়গায় পোল্যান্ডের সমর্থকদের সঙ্গে সংষর্ষ হয় রুশ সমর্থকদের।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, উভয় পক্ষকেই পাথর ছুড়ে মারতে লক্ষ্য করা যায়। এতে বেশ কয়েকজন আহত হন। রক্তাক্ত অবস্থায় কয়েকজনকে মাটিতে পড়ে থাকতেও দেখা যায়।

এছাড়া পোল্যান্ডের জাতীয় স্টেডিয়ামের পাশে রুশদের সঙ্গে পুলিশেরও সংঘর্ষ হয়। এ ঘটনায়ও বেশ কয়েকজন রুশ সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুন ১৩, ২০১২
সম্পাদনা: মনোজ হালদার, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান