৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৩:৩৯ এএম BDST banglanew24
05 Feb 2013   02:45:45 PM   Tuesday BdST
E-mail this

ট্রাইব্যুনালের রায়ে সন্তুষ্ট নয় আ’লীগ ও ১৪ দল


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ট্রাইব্যুনালের রায়ে সন্তুষ্ট নয় আ’লীগ ও ১৪ দল

ঢাকা: জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে সন্তুষ্ট নয় আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট।

মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এ কথা জানান।

হানিফ বলেন, “এ রায় আমাদের প্রত্যাশা অনুযায়ী হয় নি। জাতি প্রত্যাশা করেছিল রায়ে কাদের মোল্লাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।”

যুদ্ধাপরাধী ইস্যুতে আওয়ামী লীগ দ্বিমুখী নীতিতে অবস্থান করছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আওয়ামী লীগ কোনো দ্বৈত নীতিতে বিশ্বাস করে না। আদালতের রায়ে কেউ সন্তুষ্ট হতে পারে, আবার নাও পারে। আদালতের প্রতি সম্মান রেখে এ বিষয়ে কোন মন্তব্য করতে চাই না।”

এটর্নি জেনারেল মাহবুবে আলম এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন জানিয়ে হানিফ বলেন, “আশা করি আপিলের মধ্যে দিয়ে জাতি কাঙ্খিত রায় পাবে।”

যুদ্ধাপরাধীদের রক্ষায় ট্রাইব্যুনালের বিরুদ্ধে কাউকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছিলেন হানিফ।

কিন্তু গত কয়েকদিনে দুই বার রাজধানীতে জামায়াত-শিবিরকে শো-ডাউনের অনুমতি দিয়ে সরকার দ্বৈত নীতিতে অবস্থান করছে কি না জানতে চাইলে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী এ সমাবেশ করার অনুমতি দিয়েছে। তারা কেনো অনুমতি দিয়েছে এ বিষয়টি আমরা জানতে চেয়েছি।”

এসময় আরো উপস্থিত ছিল জাসদের শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির নুরুর রহমান সেলিম, ওর্য়াকার্স পার্টির আবু হামেদ সাহাবুদ্দিন, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াহেদুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

এর আগে আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সভাপতিত্বে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৩
এমইউএম/সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share

সংশ্লিষ্ট খবর


রায়ে সন্তুষ্ট নয় আ’লীগ

০৫ ফেব্রুয়ারি ২০১৩

রায়ে ক্ষুব্দ সাক্ষীরাও, আপিল চান

০৫ ফেব্রুয়ারি ২০১৩

কাদের মোল্লার যাবজ্জীবনে রাজশাহী আ’লীগের ক্ষোভ

০৫ ফেব্রুয়ারি ২০১৩


REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান