সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নে সাদকপুর নয়াগায়ের এলাকায় শনিবার বজ্রপাতে নুরুল হক (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নুরল হক ইউনিয়নের সাদকপুর নয়াগায়ের আলতাফ হোসেনের ছেলে।
মোল্লাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হক বাংলানিউজকে জানান, সকালে গ্রামের পাশে হাওরে মাছ ধরতে যায় নুরুল হক। এ সময় হঠাৎ বজ্রপাতে হলে ঘটনাস্থলেই সে মারা যায়।
সুনামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল চৌধুরী বাংলানিউজকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ০৯, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর