৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১১:৫১ পিএম BDST banglanew24
26 May 2012   06:58:42 PM   Saturday BdST
E-mail this

ব্রিটনি এখন বিচারক


বিনোদন ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ব্রিটনি এখন বিচারক

পপতারকা ব্রিটনি স্পিয়ার্স এবার বিচারকের আসনে বসছেন। আমেরিকার সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য এক্স ফ্যাক্টর ইউএসএ’-এ সজনে সিমোন কাওয়েল, এলএ রিড এবং ডেমি লোভাটোর পাশে বিচারকের আসনে দেখা যাবে ৩০ বছর বয়স  ব্রিটনিকেও।

পপতারকা ব্রিটনি স্পিয়ার্স নিজেকে এই কাজের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে মনের করছেন। সম্প্রতি নিজের ম্যানেজার জ্যাসন ট্রাউইকের সঙ্গে আংটি বদল করা এই তারকা বিচারক এ দায়িত্বটি ঠিকভাবে  পালন করতে পারবেন কিনা, এই নিয়ে প্রশ্ন ওঠে হলিউডে।

এই প্রশ্নের জবাবে ব্রিটনির ঘণিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘সমালোচকরা তার সম্পর্কে কি বলছেন, তা বেশ ভালভাবেই জানা আছে ব্রিটনির। তিনি যে সুন্দর চেহারার মাথা নষ্ট কোন তারকা নন, এটা সবাইকে দেখিয়ে দিতে এখন তিনি প্রতিজ্ঞাবদ্ধ। কিভাবে বিচারকের দায়িত্ব খুব ভালভাবে পালন করা যায়, এ ব্যাপারে তিনি সিমোনের কাছ থেকে প্রচুর পরামর্শ নিচ্ছেন। সব মিলিয়ে নিজেকে তিনি এই শো-এর বিচারক হিসেবে প্রস্তুত বলেই মনে করছেন তিনি।

বাংলাদেশ সময় ১৮৩০, মে ২৬, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান