৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৯:৩১ পিএম BDST banglanew24
29 Jul 2012   04:49:50 PM   Sunday BdST
E-mail this

বাংলানিউজের সংবাদে

বীরাঙ্গনা টেপরী পেলেন লক্ষাধিক টাকার চেক


ঠাকুরগাঁও প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বীরাঙ্গনা টেপরী পেলেন লক্ষাধিক টাকার চেক বাংলানিউজের সংবাদে
ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: বাংলানিউজে সংবাদ প্রকাশের পর ঠাকুরগাঁওয়ে বীরাঙ্গনা টেপরী রানী রায়কে ১ লাখ ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাকে এ চেক প্রদান করেন পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। এ সময় টেপরী রানীকে সংবর্ধনাও দেওয়া হয়।

চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, “মুক্তিযুদ্ধে বীরাঙ্গনারা যে অবদান রেখেছেন, তা কখনো ভুলে যাওয়ার নয়। তাদের সম্মানে সরকার কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার কাজও শেষ করবে এ সরকার।”
 
এ সময় অনেকের মধ্যে জেলা প্রশাসক মুহাম্মদ শহিদুজ্জামান ও বেসরকারি সংস্থা ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান উপস্থিত ছিলেন।

উল্লেখ, গত ২৪ মার্চ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমে “টেপরী রানীর বঞ্চনার দিন আজও ফুরায়নি” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে পল্লী কর্মসংস্থান (পিকেএসএফ) এবং স্থানীয় এনজিও ইএসডিও টেপরী রানীকে ১ লাখ ১০ হাজার টাকা প্রদানের সিদ্ধান্ত নেয়।

টেপরী রানীর বাড়ি জেলার রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
সম্পাদনা: ফরহাদ খান ও শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান