বেঙ্গল ফাউন্ডেশন সম্প্রতি বেঙ্গল পাবলিকেশন্স নামে একটি প্রকাশনালয় গড়ে তুলেছে। এই প্রকাশনালয় থেকে বিষয়বৈচিত্র্যে সমৃদ্ধ গ্রন্থ প্রকাশ করা হবে। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তিনটি গ্রন্থ।
চিত্রশিল্পী ও ‘টোকাই’ খ্যাত রফিকুন নবীর ভ্রমণ বিষয়ক গ্রন্থ ‘রনবীর বিশ্বদর্শন ও রম্যকথন’ সম্প্রতি বেঙ্গল পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে। এই গ্রন্থের প্রকাশনা উপলক্ষে ৮ জুন শুক্রবার সন্ধ্যা ৬ টায় ধানমন্ডি বেঙ্গল গ্যালারিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, তিনি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। সভাপতিত্ব করেন শিল্পী কাইয়ুম চৌধুরী। বক্তব্য রাখেন অধ্যাপক বুলবন ওসমান, গ্রন্থের লেখক রফিকুন নবী, বেঙ্গল পাবলিকেশন্সের স্বত্বাধিকারী আবুল খায়ের, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী এবং বেঙ্গল পাবলিকেশন্সের নির্বাহী পরিচালক আবুল হাসনাত।
বাংলাদেশ সময় ১৫০০, জুন ৯, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক