৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১২:২৬ এএম BDST banglanew24
17 Jun 2012   12:45:02 PM   Sunday BdST
E-mail this

আগরতলার নতুন ৬ ডিগ্রি কলেজে সহসাই ভর্তি


আগরতলা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা) :  এ মাসেই ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে রাজ্যের নতুন ছয়টি ডিগ্রি কলেজে। নতুন কলেজ নিয়ে আপ্লুত স্ব স্ব এলাকার ছাত্র-ছাত্রীরা। খুশী সেখানকার অভিভাবকরাও।

ইতোমধ্যেই শুরু হয়ে গেছে নতুন কলেজগুলো থেকে ভর্তির ফর্ম দেবার কাজ। জুলাই মাসের মাঝামাঝি থেকে কলেজগুলোতে পঠন-পাঠন শুরু হবে বলে খবর।  
নতুন খোলা কলেজগুলো হল- বিশালগড়, মোহনপুর, শান্তিরবাজার, তেলিয়ামুড়া, লংতরাইভ্যালি এবং কাঞ্চনপুর।

রাজ্যে বর্তমানে ডিগ্রি কলেজ রয়েছে ১৬টি। নতুন কলেজ খোলা হলে এই সংখ্যা বেড়ে হবে ২২টিতে। জানাগেছে, প্রাথমিক অবস্থায় শুধুমাত্র কলা বিভাগ দিয়েই ক্লাশ শুরু হবে কলেজগুলোতে। পরবর্তী সময়ে ধাপে ধাপে অন্য বিভাগ চালু করা হবে কলেজগুলোতে।
বিশালগড়, মোহনপুর, তেলিয়ামুড়া, এবং কাঞ্চনপুর এই চারটি জায়গায় কলেজের জন্য বাড়ি নির্মাণের কাজ প্রায় শেষ। এছাড়া নতুন ছয়টি কলেজের জন্য প্রয়োজনীয় কর্মীর শুন্যপদও তৈরি করে রাখা হয়েছে।
রাজ্যের প্রতি মহকুমায় কমপক্ষে একটি করে সাধারণ ডিগ্রি কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। বর্তমানে রাজ্যে মহকুমা রয়েছে ২৩টি।

বাংলাদেশ সময় : ১২৩৭ ঘন্টা, জুন ১৭, ২০১২
তন্ময়/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান