৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৭:৩৩ এএম BDST banglanew24
29 Jul 2012   12:56:01 PM   Sunday BdST
E-mail this

চট্টগ্রামে ৭ ছিনতাইকারী গ্রেফতার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ঈদ সামনে রেখে পরিচালিত সাঁড়াশি অভিযানে চট্টগ্রান নগরের পাঁচলাইশ মডেল থানা পুলিশ ৭ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

গ্রেফতার ছিনতাইকারীরা হলেন- আনোয়ারার দক্ষিণ তৈলারদ্বীপের দক্ষিণপাড়ার মনসুর আহমদের ছেলে মো. নাছির উদ্দিন (২৮), বাঁশখালীর পূর্ব বাণীগ্রামের মৃত নূর নবীর ছেলে মো. ইয়াসিন (২৪), নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তার সাইফুলের বাড়ির মো. মিরাজের ছেলে মো. আনোয়ার (২০), মুন্সীগঞ্জের লৌহজংয়ের লেদু সওদাগর বাড়ির মৃত মেহের আলীর ছেলে মো. আলী চাঁদা (৩৮), চকরিয়ার বড়ইতলির মো. শাহ আলমের ছেলে মো. সাইফুল ইসলাম রুবেল (২১), রাঙ্গুনিয়ার খিলমোগলের কবির আহম্মদের ছেলে মো. বেলাল প্রকাশ জালাল (২৫) ও বোয়ালখালীর গোমদণ্ডী ফুলতলার মৃত নুরুল ইসলামের ছেলে মো. লিটন (২২)।

তারা বর্তমানে নগরীর পাঁচলাইশের শুলকবহর, গোয়াছিবাগান, চান্দগাঁওয়ের ফরিদাপাড়া, বালুরটাল, চকবাজারের ডিসি রোড ও বটতলী রেলস্টেশনে থাকতেন।   

পাঁচলাইশ থানার ডিউটি অফিসার এএসআই তোজাম্মেল হোসেন বাংলানিউজকে জানান. ওসি মো. আলমগীর হোসেনের নেতৃত্বে গত ২৪ ঘণ্টার অভিযানে পাঁচলাইশ থানার বিভিন্ন এলাকা থেকে এসব ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। রোববার সকালে গ্রেফতার ছিনতাইকারীদের কোর্টে চালান দেওয়া হয়েছে।

ওসি মো. আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, “পুরো রমজানজুড়ে ছিনতাইকারী ও চি‎হ্নিত অপরাধীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।”

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
এআরএম/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান