১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৭:১১ এএম BDST banglanew24
21 Jun 2012   06:24:23 PM   Thursday BdST
E-mail this

বিশ্ববিদ্যালয়গুলোতে সমুদ্রতত্ত্ব বিভাগ খোলা হচ্ছে: শিক্ষামন্ত্রী


পার্লামেন্ট করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সংসদ ভবন থেকে: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, চলতি শিক্ষাবর্ষ থেকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমুদ্রতত্ত্ব বিভাগ খোলার জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চিঠি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে অপু উকিলের প্রশ্নের জবাবে তিনি শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, “বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমুদ্রবিদ্যা বিভাগ চালু রয়েছে। চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমুদ্রতত্ত্ব বিভাগ খোলা হবে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমুদ্রতত্ত্ব বিভাগ খোলার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে আশা করা যায়।”

শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষক নামধারী কোনো দুষ্কৃতিকারীর স্থান শিক্ষা প্রতিষ্ঠানে হবে না। সরকার যে কোনো মূল্যে শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সচেষ্ট থাকবে।”

হাসানুল হক ইনুর এক প্রশ্নের উত্তরে নরুল ইসলাম নাহিদ বলেন, “বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দীর্ঘদিন এমপিওভুক্তকরণ বন্ধ থাকা এমন এক হাজার ৬২৪টি বেসরকারি স্কুল, কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানকে ২০১০ সালে এমপিওভুক্ত করা হয়েছে। কিন্তু বাজেটে নতুন এমপিওর জন্য অর্থের অপ্রতুলতার কারণে ২০১১-১২ অর্থ বছরে তা চালু রাখা সম্ভব হয়নি। তবে আগামীতে নতুন শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”

ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশে মোট ৩৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৯ হাজার ৭২২ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন, যার মধ্যে সাত হাজার ৮৬৫ জন শিক্ষক এবং এক হাজার ৮৫৭ জন শিক্ষিকা। এসব বিশ্ববিদ্যালয়ে ১০ লাখ ৭৩ হাজার ৭৬৭ জন ছাত্র ও সাত লাখ ৪৬ হাজার ৬৮৯ জন ছাত্রীসহ মোট ১৮ লাখ ২০ হাজার ৪৫৬ জন শিক্ষার্থী অধ্যায়ন করছেন। এছাড়া ৬০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নয় হাজার ৬১০ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। এসব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মোট দুই লাখ ১৯ হাজার ২৫২ জন শিক্ষার্থী অধ্যায়ন করছেন।”

ফরিদুল হক খানের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “সরকারি শিক্ষকদের চাকরির সময়সীমা দুই বছর বাড়িয়ে ৫৭ বছর থেকে ৫৯ বছর করা হয়েছে। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরির সময়সীমা বর্তমানে ৬০ বছর পর্যন্ত বলবৎ আছে। তাই তাদের আর চাকরির সময়সীমা বাড়ানো হচ্ছে না।”

জয়নাল আবদিনের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, “ ডিগ্রী পর্যন্ত শিক্ষা অবৈতিক করার সক্রিয় চিন্তা ভাবনা সরকারের রয়েছে। তবে শতভাগ উপবৃত্তি প্রদানের পরিকল্পনা সরকারের নেই। ফেব্রুয়ারি-২০১১ হতে ডিসেম্বর-২০১৫ পর্যন্ত ‘স্নাতক পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তি প্রদান’ শীর্ষক একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে।”

নূর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে নাহিদ বলেন, “দেশে বর্তমানে ছয় হাজার ৬৯১টি দাখিল মাদ্রাসার মধ্যে পাঁচ হাজার ৩৬৫টি এমপিওভুক্ত এবং এক হাজার ৪৮৯টি মধ্যে এক হাজার ১০৬ এমপিওভুক্ত আলিম মাদ্রাসা রয়েছে।”

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ২১, ২০১২
এসএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান