৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১১:৩৮ এএম BDST banglanew24
25 Apr 2012   10:03:26 PM   Wednesday BdST
E-mail this

পঞ্চগড় সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে মেরেছে বিএসএফ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ আবারও ওলিয়ার রহমান (৪২) নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে।

তার বাড়ি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মান্দুলপাড়া গ্রামে।

বিএসএফ তাকে অপহরণের পর মারপিট করে ভারতের চোপড়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। অবস্থা বেগতিক দেখে চোপড়া থানা পুলিশ তাকে চিকিৎসার জন্য ইসলামপুর হাসপাতালে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয়।

বুধবার সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিএসএফ তার লাশ ফেরত দেয়নি।

জানা গেছে, ভারতের বালাবাড়ি সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যরা জিরো লাইন থেকে তিনদিন আগে ওলিয়ারকে অপহরণ করে ভারতে নিয়ে যায়।

সীমান্তের একটি সূত্র জানায়, বিএসএফ সদস্যরা ওলিয়ারকে গাছে ঝুলিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর আহত অবস্থায় চোপড়া থানা পুলিশে সোর্পদ করে। পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।

ওলিয়ারের পরিবারের কাছে অভিযোগ পাওয়ার পর বিজিবির ভজনপুর বিওপি কোম্পানি কমান্ডার ভারতের বালাবাড়ি বিএসএফ কর্তৃপক্ষকে চিঠি দিয়ে পতাকা বৈঠকে বসার অনুরোধ জানায়।

মঙ্গলবার ভেলুপাড়া সীমান্তে বিজিবি ও বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএসএফ কর্তৃপক্ষ নিহত ব্যক্তি সম্পর্কে কিছুই জানে না বলে দাবি করে। তবে ‘মস্তিস্ক বিকৃত’ এক ব্যক্তিকে তারা আটক করে পুলিশে সোপর্দ করার কথা বিজিবির কাছে স্বীকার করে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১২

প্রতিবেদন: সাজ্জাদুর রহমান সাজ্জাদ
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান