৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১:১২ পিএম BDST banglanew24
13 Jun 2012   01:24:00 PM   Wednesday BdST
E-mail this

দলিত সম্প্রদায়ের জন্য বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : দলিত সম্প্রদায়ের জন্য এবারের বাজেটের বরাদ্দের সঙ্গে গতবারের বরাদ্দকৃত অর্থ যোগ করে প্রকৃত দলিতদের উন্নয়নে প্রকল্প তৈরি করে যথাযথভাবে ব্যয়ের দাবি জানিয়েছেন দলিত নেতারা।

বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফোরেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা শারি, বাংলাদেশ দলিত নারী আন্দোলন ও অক্সফাম যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজধানীর দয়াগঞ্জ তেলেগু সিটি কলোনির অন্তরা বিশ্বাস। এতে বলা হয়, দলিত জনগোষ্ঠির জন্য বাজেটে বরাদ্দ খুবই নগণ্য। আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে সকল খাতে বিভিন্ন সুযোগ-সুবিধা ও বরাদ্দ বাড়ছে। অথচ দেশের ৭০ লাখ দলিত নাগরিকের জন্য বরাদ্দ মাত্র ১৪ কোটি ৬১ লাখ টাকা, যা মাথাপিছু ২০ টাকা ৮৭ পয়সা।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গত বছরের বাজেটে দলিত সম্প্রদায়ের জন্য ১০ কোটি টাকার একটি প্রকল্প বরাদ্দ রাখা হলেও তা কোন খাতে ব্যয় করা হয়েছে তা তারা জানেন না। এমনকি সে অর্থ আদৌ ব্যয় করা হয়েছে কিনা সে ব্যাপারেও অন্ধকারে আছেন তারা।

দলিত জনগোষ্ঠির সদস্যরা সংবাদ সম্মেলনে সরকারের সদিচ্ছায় এবারের বাজেটে যে ১৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, তার সঙ্গে গতবারের ১০ কোটি টাকা যোগ করে একটি আলাদা প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন শারি’র নির্বাহী পরিচালক প্রিয় বালা বিশ্বাস, দলিত ঋষি পঞ্চায়েত ফোরামের সাধারণ সম্পাদক রাজকুমার দাশ, দলিত নারী আন্দোলনের সদস্য সচিব বেবী রানী দাশ, নাজিরাবাজার হরিজন সেবক সমিতির সভাপতি জগদিশ চন্দ্র দাশ, বেলী রানী ডোম প্রমুখ।  

বাংলাদেশ সময় : ১৩১৯ ঘণ্টা, জুন ১৩, ২০১২
এআই/সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান