৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৭:২১ পিএম BDST banglanew24
08 Aug 2012   03:00:09 AM   Wednesday BdST
E-mail this

পোল ভল্টের রাণীর সময় ফুরিয়েছে


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পোল ভল্টের রাণীর সময় ফুরিয়েছে

লন্ডন: শরীরের গড়ন আগের মতোই হালকা পাতলা। কেবল বয়সটা বেড়েছে। ৩০ বছর চলছে। তেমন কি বয়স। তারপরেও বয়সের কাছেই হারলেন পোল ভল্টের রাণী ইয়েলেনা ইসিনবায়েভা!

অলিম্পিক গেমস নতুন রাণী পেলো। কিন্তু পুরনো রাণী যে রেকর্ড গড়েছেন তা অক্ষত। তিনি পোল ভল্টের মহারাণী হয়ে থাকবেন। এথেন্স এবং বেইজিং অলিম্পিক গেমসে রাশিয়াকে সোনার পদক উপহার দেওয়া ইসিনবায়েভা লন্ডনে পেলেন ব্রোঞ্জ পদক।
 
কত আশা নিয়ে লন্ডনে এসেছিলেন। তৃতীয় স্বর্ণ পদক জিতে দেশে ফিরবেন। তাকে নিয়ে ধন্য ধন্য করবেন দেশের মানুষ। তার স্বপ্নের মৃত্যু হয়েছে। কষ্টগুলো দলা পাকিয়ে মনের ভেতরে মোচড় দিলেও খুব শান্ত থাকলেন রুশ সুন্দরী। মঙ্গলবার ব্রোঞ্জ পদকটি গলায় জড়িয়ে সেটাকে চুমু খেলেন। ব্রোঞ্জ হলেও অলিম্পিক পদক তো। 

১৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর পর থেকে রেকর্ড নিয়ে খেলা করেছেন ইসিনবায়েভা। তাকে লড়াই করতে হয়েছে নিজের সঙ্গে নিজের। রেকর্ড ভাঙ্গা গড়ার লড়াই। এথেন্সে ৫.০৫ মিটার উঁচুতে লাফিয়ে স্বর্ণ পদক জেতেন। অলিম্পিকের ইতিহাসে এখনও রেকর্ড হয়ে আছে তার গড়া ৫.০৫ মিটার। পরে বিশ্ব রেকর্ড করেছেন ৫.০৬ মিটার লাফিয়ে।

বর্ণঢ্য ক্যারিয়ারে অনেক প্রাপ্তি আছে ইসিনবায়েভার। ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব অ্যাথলেটিক্স ফেডারেশন (আইএএএফ) গোল্ডেন লিগ জ্যাকপট জিতেছেন ২০০৭ সালে। অনেক অনেক পুরস্কার জমেছে তার শোকেসে। দেশের কাছ থেকে পেয়েছেন সর্বোচ্চ স্বীকৃতি মাস্টারস অব স্পোর্টস খেতাব।

অলিম্পিক গেমসের আগে বলেছিলেন দুই বছরের মধ্যে বিদায় বলবেন পোল ভল্টকে। কিন্তু লন্ডন তাকে যে ভাবে হতাশ করলো তাতে করে আগেও খেলা ছেড়ে দিতে পারেন।

বাংলাদেশ সময়: ০২৫৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০১২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান