খুলনা: তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ডেকেছে খুলনার ১৮ দলের নেতারা।
রোববার বিকেল সাড়ে ৪টায় খুলনা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
খুলনায় ১৮ দলের প্রধান মহানগর বিএনপির মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, এমপি বাংলানিউজকে জানান, সমাবেশ সফল করতে ইতোপূর্বে ১৮ দলের সব নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করা হয়েছে। তিনি সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, জুন ৩০, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর