১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৭:০৮ পিএম BDST banglanew24
24 May 2012   12:12:29 PM   Thursday BdST
E-mail this

ভারতের আইনমন্ত্রী আসছেন বিকেলে


ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ভারতের আইনমন্ত্রী আসছেন বিকেলে

ঢাকা : কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ও বিদ্রোহী কবিতার ৯০ বছর পূর্তি উদযাপনে বাংলাদেশ-ভারতের যৌথ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী সালমান খুরশিদ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আসছেন।

ঢাকার ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তা বৃহস্পতিবার সকালে বাংলানিউজকে এ তথ্য জানিয়ে বলেন, ‘বিকেল সাড়ে তিনটায় জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে সালমান খুরশিদ ঢাকা আসছেন।’

চারদিনের সফরে সালমান খুরশিদের সঙ্গে আরো আসছেন ভারতীয় লোকসভার সদস্য ড. ভোলা সিং ও চংসেন মঙকোসুঙকুম চ্যাঙ।

প্রতিনিধিদলের সদস্যরা রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অবস্থান করবেন।

হাইকমিশন থেকে জানানো হয়, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার ৯০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ-ভারতের যৌথ অনুষ্ঠানে অংশ নিতে সালমান খুরশিদ ঢাকা আসছেন।

ঢাকায় সালমান খুরশিদ দেশের শীর্ষ নেতৃত্বর সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও হাইকমিশন জানায়।

শুক্র ও শনিবার নজরুল জয়ন্তী ও বিদ্রোহী কবিতা রচনার পূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

হাইকমিশন জানায়, নজরুল জয়ন্তীর যৌথ অনুষ্ঠানে ভারতীয় বিশিষ্ট শিল্পীরাও আমন্ত্রিত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ড. বাঁধন চন্দ্র সেনগুপ্ত, প্রদীপ ঘোষ, সুস্মিতা গোস্বামী, নবারুণ ভট্টাচার্য।   

নজরুলের বিদ্রোহী কবিতা রচনার বর্ষপূর্তিতে ভারতের কলকাতা ও বর্ধমানে ভারতীয় পক্ষের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময় : ১২০৫ ঘণ্টা, মে ২৪, ২০১২  
একেআর / সম্পাদনা : আরিফুল ইসলাম আরমান, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান