৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৫:৪০ এএম BDST banglanew24
01 Jun 2012   06:01:50 PM   Friday BdST
E-mail this

বসুন্ধরার বারিধারা প্রজেক্টের ৫ হাজার প্লটের হস্তান্তর শুরু


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বসুন্ধরার বারিধারা প্রজেক্টের ৫ হাজার প্লটের হস্তান্তর শুরু
ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বসুন্ধরা আবাসিক এলাকার বারিধারা প্রজেক্টের ফেইজ-২ এর এম ও এন ব্লকের ৫ হাজার প্লটের হস্তান্তর শুরু করেছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার সকালে এ প্লট হস্তান্তর শুরু করা হয়।

বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট প্রর্পাটি ডেভেলপমেন্ট (প্রাইভেট) লিমিটেড এর সিনিয়র জেনারেল ম্যানেজার (স্টেট) মাহবুবুর রহমান তুহিন প্লট মালিকদের মধ্যে কাগজ পত্রসহ প্লট বুঝিয়ে দেওয়ার মাধ্যমে হস্তান্তর কাজের শুরু করেন।

এ সময় ইস্ট ওয়েস্ট প্রর্পাটি ডেভেলপমেন্ট লিমিটেড এর উপ-পরিচালক (স্টেইট) এম. এ. হোসেইনসহ বসুন্ধরার অন্যান্য কর্মকর্তা ও প্লট মালিকগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মাহবুবুর রহমান তুহিন বলেন, ‘সপ্তাহের প্রতি শুক্রবার ১০০ টি প্লট হস্তান্তরের মাধ্যমে এ কাজ শেষ করা হবে। হস্তান্তরের আগে প্রতি মঙ্গলবার দৈনিক কালের কণ্ঠে প্লট মালিকদের তালিকা প্রকাশ করা হবে।’

তিনি বলেন, ‘এভাবে প্লট হস্তান্তরে মোট বছর খানেক সময় লাগতে পারে। হস্তান্তর প্রক্রিয়ায় মালিককে প্লটের দলিল এবং জমি মেপে প্লট বুঝিয়ে দেওয়া হবে।’

এম ব্লকের ১০ কাঠা জমির ২৭৬৪ নম্বরের প্রথম প্লট বুঝে নেন শফিকুল ইসলাম তালুকদার। প্লট বুঝে পাওয়ার পর তিনি বলেন, ‘প্লট পাওয়ার জন্য উৎকণ্ঠায় ছিলাম। এভাবে ডেকে এনে প্লট বুঝিয়ে দেওয়ায় খুব ভাল লাগছে। অনেক দিনের সাধনা পূর্ণ হল।’

উল্লেখ্য ইস্ট ওয়েস্ট প্রর্পাটি ডেভোলপমেন্ট (প্রাইভেট) লিমিটেড এর বারিধারা প্রজেক্টের এম ব্লকের ৩ হাজার ও এন ব্লকের ২ হাজার প্লট হস্তান্তর করা হবে। এছাড়া একই সঙ্গে এল ব্লকের আরো ১ হাজারটি প্লটও হস্তান্তর করা হবে।

বারিধারা প্রজেক্ট এ ফেইজ-১, ফেইজ-২ ও ফেইজ-৩ এ মোট প্লট সংখ্যা ৩২ হাজার ৪’ শ ৪০ টি। এরইমধ্যে ফেইজ-১ এবং ফেইজ-২ এর ২৮ হাজার ৩৪৫টি প্লটের মধ্যে ৭ হাজার ২৭১ টি।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুন ০১, ২০১২
এমইউএম/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান