বহরমপুর : দলীয় কর্মী বাপি ঘোষের খুনের ঘটনায় বৃহস্পতিবার কংগ্রেসের ডাকে মুশির্দবাদের বহরমপুরে ২৪ ঘণ্টার হরতাল পালিত হচ্ছে।
এর ফলে এলাকায় দোকানপাট সব বন্ধ রয়েছে। রাস্তায় যানবাহন নেই বললেই চলে। সরকারি ও বেসরকারি অফিসেও এ হরতালের প্রভাব পড়েছে।
গত সোমবার নিখোঁজ হন কংগ্রেস কর্মী বাপি ঘোষ। ওই দিন তার রক্তাক্ত স্যান্ডেল ও সাইকেল পাওয়া যায়। পরে বুধবার তার লাশ উদ্ধার হয়।
এ ঘটনায় কংগ্রেসের কর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানান তারা।
পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত ২জনকে গ্রেফতার করেছে।
বাংলাদেশ সময় : ১৫৪৫ ঘণ্টা, মে ২৪, ২০১২
আরডি/
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর