১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৮:৫৯ পিএম BDST banglanew24
22 Sep 2012   02:30:18 PM   Saturday BdST
E-mail this

প্রেসক্লাব এলাকায় গ্রেফতার আতঙ্ক


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রেসক্লাব এলাকায় গ্রেফতার আতঙ্ক
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় জাতীয় প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায় চলছে গ্রেফতার আতঙ্ক। তবে প্রেসক্লাবের গেটে পুলিশের কড়া অবস্থানের কারণে প্রেসক্লাবের ভেতরে অবস্থান নেওয়া ইসলামী সমমনা ১২ দল, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীর‍া প্রাচীর টপকে পালিয়ে যাচ্ছেন।
 
প্রেসক্লাব থেকে বের হতে যাওয়া মিডিয়া কর্মীদেরও পুলিশি বাধার সম্মুখীন হতে হচ্ছে।
 
হযরত মুহ‍াম্মদ (স.) কে কটাক্ষ করে চলচ্চিত্র ও ব্যাঙ্গ কার্টুনের প্রতিবাদ, সংবিধান থেকে আল্লাহর নাম মুছে ফেলা, শিক্ষনীতি, নারীনীতি ইত্যাদি ইস্যুতে শনিবার পল্টনে সমাবেশের ডাক দেয়  ইসলামী সমমনা ১২ দল। কিন্তু পুলিশ পল্টন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করায় তারা প্রেসক্লাবের ভেতরের মাঠে সমাবেশ করে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বের হওয়ার চেষ্টা চালায়। এ সময় পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়। ফলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। প্রায় ঘণ্টাব্যাপি সংঘর্ষে আহত হয় পুলিশসহ অর্ধশতাধিক মানুষ।  
 
এ সময় প্রেসক্লাবের সামনে রাখা পুলিশের একটি প্রিজন ভ্যান ভাংচুর, প্রেসক্লাবের ভেতরে নয়া দিগন্তের ফটো সাংবাদিকের মোটরসাইকেলে আগুন এবং বাইরে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। এরপর পুলিশ কয়েকজনকে আটক করে।  
 
এদিকে শনিবার সকাল থেকে প্রেসক্লাবে ৫/৬টি প্রোগাম চলছিল। এরমধ্যে বেলা সাড়ে ১১টায় বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মুক্তি দাবিতে প্রেসক্লাব মিলনায়তনে সমাবেশের আয়োজন করে পিন্টু মুক্তি পরিষদ। সেখানে প্রধান অতিথি বিএনপি নেতা মির্জা আব্বাস, আমান উল্লাহ আমান অংশ নেন। এছাড়া ছাত্রদলের নেতারাও অংশ নেন।
 
অন্যদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর সমমনা ইসলামী সমমনা দলের নেতারা প্রেসক্লাবের ভেতরে আটকা পড়েন। মির্জা আব্বাসের প্রোগামে অংশ নেওয়া নেতাকর্মীদের আটক করে পুলিশ।

বেলা সাড়ে ১২টার দিকে মির্জা আব্বাস গাড়িতে করে বের হয়ে গেলে তার সঙ্গে কয়েক নেতাকর্মী বের হয়। তবে এ সময় পুলিশ সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করে।
 
এর আগে সকাল থেকে খেলাফত আন্দোলনের নেতা শাহ আহমদ উল্লাহ আশরাফ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিব নেজামীসহ অন্তত ২০/২৫ জনকে আটক করে পুলিশ। বেলা পৌনে ১টা পর্যন্ত অন্তত ৪০ জনকে আটক করা হয়েছে।
 
আটক আতঙ্কে থাকা রাজনৈতিক কর্মীরা প্রেসক্লাবের মূল ফটকে বাধা পেয়ে প্রেসক্লাব মিলনায়তনের পাশের প্রাচীর টপকে সিরডাপ হয়ে শিক্ষা ভবন দিয়ে বের হচ্ছেন।
 
অন্যদিকে পুলিশের রমনা জোনের ডিসি নুরুল ইসলাম বাংলানিউজকে জানিয়েছেন, পুলিশের ওপর অতর্কিত হামলা, গাড়ি ভাংচুরের অভিযোগে তাদের আটক করা হচ্ছে।
 
তিনি দাবি করেন, মূলত ইসলামী ১২ দলের নামে জামায়াত-শিবির পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুর করেছে।
 
তিনি বলেন, পল্টন, কাকরাইল, প্রেসক্লাব এলাকায় মিছিল-মিটিং নিষিদ্ধ থাকতেও তারা প্রেসক্লাবের ভেতরে সমাবেশ করে বিক্ষোভ নিয়ে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু আমরা তাদের নিষেধাজ্ঞার কথাটি বোঝানোর চেষ্টা করলেও তারা অতর্কিত হামলা চালায়।
 
এদিকে বেলা ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র হযরত মুহাম্মদ (সা.) কে ব্যঙ্গ করে চলচ্চিত্র নির্মাণ ও ফ্রান্সে কার্টুন প্রকাশ করার প্রতিবাদে ফুঁসে উঠেছে বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের এক শ্রেণীর মানুষ। এ ঘটনায় লিবিয়ায় মার্কিন রাষ্ট্রদূত নিহত হন। শুক্রবার পাকিস্তানে নিহত হয় ১৯ জন। বাংলাদেশের ইসলামী সমমনা দলগুলো বিষয়টি নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।

মুহাম্মদ (স.) কে ব্যঙ্গ করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়া অনুরোধ করা হলেও ইউটিউব কর্তৃপক্ষ ওই চলচ্চিত্র সরিয়ে না ফেলায় বাংলাদেশে ইউটিউব বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২
এমআইএইচ/এনএম/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান