৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১২:৫৫ এএম BDST banglanew24
12 May 2012   12:53:45 PM   Saturday BdST
E-mail this

সুন্দর দাঁত: ব্যক্তিত্ব প্রকাশের অন্যতম অনুষঙ্গ


ডা. রকিবুল ইসলাম বাবু
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সুন্দর দাঁত: ব্যক্তিত্ব প্রকাশের অন্যতম অনুষঙ্গ

ঢাকা : ব্যক্তি মাত্রই সৌন্দর্যের পূজারি। আর এই সৌন্দর্য প্রকাশিত হয় সুন্দর মুখ অবয়ব ও সুন্দর দাঁতের মাধ্যমে। অতি সুন্দর চেহারা বিবর্ণ হয়ে যেতে পারে আঁকাবাঁকা, ফাঁকা ও উঁচুনিচু দাঁতের কারণে।

একথা সত্য যে, এই সমস্যাতে দেশের অসংখ্য মানুষ ভুগছেন। অথচ অধিকাংশ মানুষ এই সমস্যার কারণ ও প্রতিকার সম্বন্ধে তেমন কিছু জানেন না।

সামাজিকভাবে ভালো অবস্থান তৈরিতে আপনাকে হতে হচ্ছে হেয় প্রতিপন্ন। প্রাণ খোলা হাসি অনেকটাই মুছে যাচ্ছে আপনার জীবন থেকে। কারণ দাঁতের সমস্যা। অথচ একটু সচেতন হলেই এইসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন সহজেই।

ফলে সুস্থ, সুন্দর দাঁত যেমন আপনার ব্যক্তিত্বকে করবে উজ্জ্বল তেমন আপনাকে দেবে প্রানবন্তভাব। তাই এখনিই সময় সচেতন হওয়ার ও সচেতন করার।

আঁকাবাঁকা, ফাঁকা ও উঁচুনিচু দাঁত কেন হয়:

১) নির্দিষ্ট বয়সের আগে দুধের দাঁত ফেলে দিলে
২) দীর্ঘদিন পর্যন্ত দুধ দাঁত থেকে গেলে
৩) অতিরিক্ত কোনো দাঁত থাকলে, কোন দাঁত কম থাকলে
৪) দাঁতের আকার চোয়ালের তুলনায় বড় বা ছোট হলে
৫) বংশগত কারণে
৬) বাচ্চাদের আঙুল চোষার অভ্যাস থাকলে
৭) নাকের পরিবর্তে মুখ দিয়ে শ্বাস নিলে
৮) দাঁত ও তার চারপাশের পেশির (জিহবা, গাল, ঠোঁট) মধ্যে ভারসাম্য না থাকলে
৯) দাঁতের ওপর ঠোঁটের নিয়ন্ত্রণ না থাকলে বা বেশি নিয়ন্ত্রিত হলে
১০) মুখের মধ্যে কোনো টিউমার বা সিস্ট থাকলে
১১) আঘাতজনিত কারণে
১২) সিস্টেমিক ও লোকাল অসুখের কারণে

আঁকাবাঁকা দাঁত থাকলে সাধারণত যে ধরণের অসুবিধা হয়:

-    মুখের সৌন্দর্য কমে যায়
-    খাবার চিবাতে অসুবিধা হয়
-    মানসিক সমস্যা দেখা দেয়
-    মাড়ির প্রদাহ দেখা দেয়
-    দাঁতে ক্যারিজ হতে পারে
-    দাঁতে বেশি বেশি পাক জমে
-    কথা বলতে অসুবিধা হয়

আঁকাবাঁকা, ফাঁকা ও উঁচুনিচু দাঁত প্রতিরোধে করণীয়:

-    বাচ্চাদের বোতলে দুধ খাওয়া থেকে বিরত রাখতে হবে
-    বাচ্চা ও তার বাবা-মা কে ভালভাবে ব্রাস করার পদ্ধতি শেখাতে হবে
-    নিয়মিত ডেন্টিস্ট এর পরামর্শ নিতে হবে, দুধ দাঁতের যত্ন নিতে হবে
-    দুধ দাঁতে প্রক্সিমাল ক্যারিজ (দুই দাঁতের মধ্যে) হলে তার চিকিৎসা করতে হবে
-    কোনো অতিরিক্ত দাঁত থাকলে তা যথাযথ সময়ে ফেলে দিতে হবে
-    নির্দিষ্ট বয়সের আগে দুধ দাঁত ফেলে দিলে স্পেস মেন্তেনার লাগিয়ে স্পেস ধরে রাখতে হবে
-    উপরের দাঁত নিচের দাঁতের সঙ্গে আটকে গেলে দাঁতের কাস্পের
অগ্রভাগ কেটে দিতে হবে
-    কোন অস্বাভাবিক অভ্যাস যেমন: আঙুল চোষার অভ্যাস থাকলে তা বন্ধ করতে হবে কাউন্সিলিং বা আপিয়ান্সের সাহায্যে
-    ফ্রেনাম ও জিহ্বার কোনো অস্বাভাবিকতা থাকলে সার্জারি করে তা স্বাভাবিক করতে হবে।

নিয়মিত দুধ দাঁতের পরিচর্যা আর আঁকাবাঁকা দাঁতের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিলে আপনি আপনার দাঁত আর মুখশ্রী সহজেই আকর্ষণীয় করে তুলতে পারেন।

লেখক: বিশেষ দন্ত চিকিৎসক
সহকারী অধ্যাপক, সিটি ডেন্টাল কলেজ
e-mail: sopnomoy2003@yahoo.com
    
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মে ১২, ২০১২
সম্পাদনা: তানিয়া আফরিন, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

স্বাস্থ্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান