বইমেলা থেকে: বাংলা একাডেমী আয়োজিত অমর একুশে গ্রন্থমেলায় কবি, অভিনেতা, নির্মাতা তারেক মাহমুদের তিনটি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘ডাক নামে ডেকো’ প্রকাশ করেছে কবি প্রকাশনী, ‘টেলিভিশন নাটকের স্ক্রিপ্ট ও নির্মাণ’ গ্রন্থটির দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেছে জনান্তিক প্রকাশনী এবং ‘মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী।
কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়া ইত্যাদি নিয়ে তারেক মাহমুদের ২৬টি গ্রন্থ প্রকাশিত হয়েছে এর আগে। বিভিন্ন চ্যানেলে তারেক মাহমুদের বেশ কয়েকটি ধারাবাহিক নাটক চলছে। অভিনয়, নাটক, তথ্যচিত্র আর বিজ্ঞাপন নির্মাণ কবি তারেক মাহমুদের পেশাগত দিক।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর