৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৬:৫৯ এএম BDST banglanew24
13 Jul 2012   04:06:04 AM   Friday BdST
E-mail this

‘সাংহাই’-এর বিরুদ্ধে মামলা: ইমরান হাশমিসহ আসামি ৮


ইশানা ইশরাত
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘সাংহাই’-এর বিরুদ্ধে মামলা: ইমরান হাশমিসহ আসামি ৮

গত ৮ জুলাই মুক্তি পাওয়া বলিউডের ছবি ‘সাংহাই’ নিয়ে উঠেছে বিতর্কের ঝড়। আলোচিত এই ছবিতে ‘ভারত মাতা কি জয়’ শীর্ষক একটি গানের মাধ্যমে ভারতবাসীর দেশপ্রেম আর ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ উঠেছে। গত ১১ জুলাই বুধবার মুম্বাই পুলিশ ছবিটির পরিচালক দিবাকর ব্যানার্জি ও অভিনেতা ইমরান হাশমিসহ মোট ৮ জনের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করেছে।

ভারতের গণমানুষের দেশপ্রেম ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ‘সাংহাই’ ছবিটি মুক্তির আগেই যোধপুরের বিকাশ শর্মা এবং আকাশ ওঝা স্থানীয় আদালতে একটি পিটিশন দায়ের করেছিলেন। গত ৮ জুলাই ছবিটি মুক্তির পরদিন আদালতে এ পিটিশনের শুনানি হয়। এতে আদালত পিটিশনকে মামলা হিসেবে লিপিবদ্ধ করার নির্দেশ দেয় পুলিশকে।  

মুম্বাই পুলিশ আদালতের নির্দেশনা অনুযায়ী ১১ জুলাই ‘সাংহাই’-এর পরিচালক দিবাকর ব্যানার্জি ও মুখ্য অভিনেতা ইমরান হাশমিসহ ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট মোট ৮ জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে।

রাজনৈতিক বক্তব্য নিয়ে নির্মিত ‘সাংহাই’ ছবিতে যে গানটি নিয়ে বিতর্কের ঝড় উঠেছে তার সুর ও সঙ্গীত পরিচালনায় ছিলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত জুটি বিশাল-শেখর। বিশাল দাদলানি, চিন্তামনি শনি ও আর এন আয়ার সমবেত কণ্ঠে গেয়েছেন ‘ভারত মাতা কি জয়’ গানটি।

বাংলাদেশ সময় ০২৩৫, জুলাই ১৩, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় প্রধান, বিনোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান