৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৭:০৫ এএম BDST banglanew24
23 Jun 2012   11:51:12 AM   Saturday BdST
E-mail this

ত্রিপুরায় ২শ’ অডিটর নিয়োগ শিগগিরই


আগরতলা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা): অডিটর পদে নতুন করে ২শ’ লোকের চাকরি দেবে রাজ্য সরকার। সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী বাদল চৌধুরী।

মন্ত্রী জানিয়েছেন, অডিটর পদে চাকরির নিয়োগপত্র ছাড়ার কাজ শুরু হয়ে গেছে। সরকার তার সীমাবদ্ধতার মধ্যে দাঁড়িয়েও কর্মসংস্থান সৃষ্টির প্রক্রিয়া অব্যাহত রেখেছে। যার প্রমাণ নতুন এই ২শ’ চাকরি।

প্রায় আড়াই বছর আগে রাজ্য সরকার অডিটর পদে নিয়োগের জন্য আবেদনপত্র জমা নিয়েছিল। আড়াই বছর পর নিয়োগপত্র ছাড়ল সরকার।

মন্ত্রী আরো জানিয়েছেন,  কেন্দ্র আর্থিকভাবে রাজ্যের ওপর চূড়ান্ত কঠোরতা জারি করে রেখেছেন। যার কারনে নতুন নিয়োগ সম্ভব হচ্ছে না। কর্মসংস্থানের ওপর এক প্রকার নিষেধাজ্ঞা জারি করে রেখেছে কেন্দ্র।

এদিকে রাজ্যে বিরোধীদের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনকে সামনে রেখেই চাকরির টোপ দিচ্ছে বাম ফ্রন্ট সরকার। যার জন্য নির্বাচনের দোর গোড়ায় এসে সরকার চাকরি ছাড়ছে।

অর্থমন্ত্রী বাদল চৌধুরী জানিয়েছেন, বিভিন্ন দফতরে আরও কিছু নিয়োগ করবে রাজ্য সরকার।

বাংলাদেশ সময় : ১১৪৪ ঘণ্টা, জুন ২৩, ২০১২
তন্ময়/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান