৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৮:২৯ এএম BDST banglanew24
26 Jun 2012   10:17:16 PM   Tuesday BdST
E-mail this

মুক্তাগাছায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছার মনতলা বনেশ্বর এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত মহিউদ্দিনকে (৪৫) সংকটাপন্ন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুক্তাগাছা থানা পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ শহর থেকে মুক্তাগাছাগামী ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আহাম্মদ আলী সরকার (৭৫) মারা যান। নিহত আহাম্মদ আলী সরকারের বাড়ি মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়নে।

এ সময় মারাত্মক আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মহিউদ্দিন নামের অপর ব্যক্তিকে।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত হেলাল উদ্দিন জানান, মহিউদ্দিনকে ৬ নম্বর ওয়ার্ডে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উদ্দিন জানান, ঘাতক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে চালক।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, জুন ২৬, ২০১২
সম্পাদনা: নাজিম উদ দৌলা সাদি/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান