৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৩:২০ পিএম BDST banglanew24
24 Jun 2012   10:46:04 PM   Sunday BdST
E-mail this

খালেদা জিয়া জোতিষীর শিষ্যত্ব গ্রহণ করেছেন: বেবী মওদুদ


পার্লামেন্ট করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সংসদ ভবন থেকে : সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এএন মাহফুজা খাতুন বেবী মওদুদ বলেছেন, “বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া জোতিষী বা মহাজাতকের শিষ্যত্ব গ্রহণ করেছেন। ওই জোতিষী ওনাকে যা বলেন, উনি তাই বলেন।”

রোববার জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

বিরোধী দলীয় নেত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “কখনো উনি (খালেদা) বলেন, আওয়ামী লীগ ১০০ বছরেরও ক্ষমতায় আসতে পারবে না। আবার, কখনো বলছেন, ৪১ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। যখন জেনেই গেছেন আওয়ামী লীগ ৪১ বছরে ক্ষমতায় আসবে না। তাহলে, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন কেনো? তাহলে নির্বাচন করে ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক ব্যবস্থার আবার প্রবর্তন করুন।”

বেবী মওদুদ বলেন, “সকল ধর্মাম্বলীদের জন্য বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক করতে হবে। হিন্দু নারীদের জন্য ঐচ্ছিক করলে চলবে না। সকলের জন্য অবশ্যই নিবন্ধন বাধ্যতামূলক করতে হবে।”

মোবাইলের কলচার্জের ওপর অর্থমন্ত্রীর কর ধার্যের প্রস্তাবের বিরোধিতা করে বেবী মওদুদ বলেন, “গ্রাহকদের কাছ থেকে কেনো কর আদায় করবেন? মোবাইল ফোন কোম্পানিগুলোর মালিকদের কাছ থেকে কর নিন।”

তিনি বলেন, “ব্যক্তিগত করের সীমা ৩ লাখ করতে হবে। সাধারণ নাগরিকদের বাড়িভাড়া দিতেই তো সব চলে যায়। কর দেবে কীভাবে?”

কালো টাকা সাদা করার ওপর ৫০ শতাংশ কর আরোপের দাবি করে তিনি বলেন, “মাত্র ১০ শতাংশ কেনো? ৩০ শতাংশ, ৪০ শতাংশ বা ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা করা যেতে পারে।”

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জুন ২৪, ২০১২
এসএইচ/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান