৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ১:২০ পিএম BDST banglanew24
09 Jul 2012   07:10:52 PM   Monday BdST
E-mail this

জুনে চীনের মুদ্রাস্ফীতি কমেছে ২.২ শতাংশ


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পরও চীনের মুদ্রাস্ফীতি দ্রুত গতিতে কমেছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বেড়েছে। খবর বিবিসি।

চীনের পরিসংখ্যান ব্যুরো জানিয়ছে, জুন মাসে গত বছরের এ সময়ের চেয়ে চীনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রবণতা ২ দশমিক ২ শতাংশ কমেছে।

তবে জুন মাসে চীনের এ মুদ্রাস্ফীতি মে মাসের চেয়ে ৩ শতাংশ কমেছে এবং যা সরকারের তার্গেট ৪ শতাংশের চেয়ে কম। বিশ্বে অর্থনৈতিক মন্দার মধ্যে চীন তার দেশের খাদ্য চাহিদা মেটানোর জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে। বিশ্লেষকরা বলছেন, খাদ্যের দাম কম হওয়ায় সে দেশের মুদ্রাস্ফীতি কমেছে।

চীনের পরিসংখ্যান সূত্র জানিয়েছে, চীনে মুদ্রাস্ফীতি বাড়ার প্রধান নির্ধারক শূকরের মাংশের দাম ২০১১ সালে ১২ দশমিক ২ শতাংশ কমেছে।

চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও জানিয়েছেন, এখন চীনের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল কিন্তু তারপরও অর্থনীতি নিম্নমুখী চাপে আছে।

এদিকে, চীনের কেন্দ্রীয় ব্যাংক জুন মাসের শুরুতে দ্বিতীয়বারের মতো ব্যাংক ঋণের সুদের পরিমান কমিয়েছে। এছাড়াও ঋণ দেওয়ার জন্য ব্যাংকগুলোকে তাদের রিজার্ভের পরিমাণ কমিয়েছে।

বিশ্লেষকরা চীনের অর্থনীতিকে আরও একধাপ এগিয়ে নেওয়ার জন্য সরকার আরও এগিয়ে আসবে বলে তারা আশা করছেন।

বাংলাদেশ সময় : ১৮১৮ ঘন্টা, জুলাই ০৯, ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান