‘আমি কোথায় পাবো তারে/ আমার মনের মানুষ যারে’ এই লোকসঙ্গীতের সুর রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করেছেন জাতীয় সঙ্গীতে। ভিন্নধারার গায়ক সালাউদ্দিন শীতল তার একক অ্যালবামের টাইটের গান হিসেবে এই লোকগানটিই বেছে নিয়েছেন। অগ্নিবীণার ব্যানারে বের হওয়া তার একক অ্যালবামটির নাম ‘কোথায় পাবো তারে’।
চারুকলা ইনস্টিটিউটের সামনে ছবির হাটের বটতলায় ১৮ মে শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হলো সালাউদ্দিন শীতলের মর্ডাণ ফোক গানের অ্যালবাম ‘কোথায় পাবো তারে’। অ্যালবামটির সঙ্গীতায়োজনের কাজটি করেছেন পঞ্চম।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন প্রকাশনা সংস্থা জি-সিরিজ ও অগ্নিবীণার কর্ণধার নাজমুল হোসেন ভুঁইয়া, জনপ্রিয় গায়িকা ফাহমিদা নবী, অভিনেত্রী দীপা খন্দকার, সুরকার ও সঙ্গীত পরিচালক পঞ্চম। অনুষ্ঠানে অতিথিরা সালাউদ্দিন শীতল সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষপর্বে ছিল ছবির হাটের বটতলার খোলা মঞ্চে সালাউদ্দিন শীতলের পরিবেশনায় গানের আসর।
বাংলাদেশ সময় ১৫০৫, মে ১৯, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক