১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ২:৩২ পিএম BDST banglanew24
Breaking
» রাসিক মেয়র নির্বাচন থেকে সরে গেলেন জামায়াত সমর্থিত প্রার্থী   
04 Feb 2013   05:19:43 PM   Monday BdST
E-mail this

সিএমপিতে ১০ উর্ধ্বতন কর্মকর্তার পদে রদবদল


স্পেশাল করেসপন্ডেন্ট ও ব্যুরো এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সিএমপিতে ১০ উর্ধ্বতন কর্মকর্তার পদে রদবদল
ছবি: সোহেল সরওয়ার/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১০ জন উর্ধ্বতন কর্মকর্তার পদে রদবদল হয়েছে। একই সঙ্গে অপর চার কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পদে পদোন্নতি পেয়েছেন।

সোমবার সিএমপির কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম রদবদল আদেশে স্বাক্ষর করেন। একই সঙ্গে তিনি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যাজ পরিয়ে দেন।

কমিশনার শফিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, সিএমপির নতুন অর্গানোগ্রাম অনুযায়ী অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমানকে প্রশাসন, অর্থ ও ট্রাফিক এবং অতিরিক্ত পুলিশ কমিশনার প্রকৌশলী বনজ কুমার মজুমদারকে ক্রাইম ও অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছে।

সিএমপিতে কর্মরত সহকারী কমিশনার পদ থেকে অতিরিক্ত উপ-কমিশনার পদে পদোন্নতি পেয়েছেন মিজানুর রহমান, আব্দুল মান্নান, মনজুর মোরশেদ এবং আরেফিন জুয়েল। এই চার কর্মকর্তাকে কমিশনার শফিকুল ইসলাম ব্যাজ পরিয়ে দেন।

এসময় অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান, বনজ কুমার মজুমদার, উপ-কমিশনার (সদর) কুসুম দেওয়ান, আব্দুল্লাহেল বাকী (দক্ষিণ), হাবিবুর রহমান (পশ্চিম) এবং মিরাজ উদ্দিন আহমেদ (উত্তর) উপস্থিত ছিলেন।

এদিকে অপর এক আদেশে আটজন সহকারী কমিশনারকে নতুনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে শাহ মো. আব্দুর রউফ (এসি, পাঁচলাইশ), মির্জা সায়েম মাহমুদ (এসি, কোতোয়ালী), মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী (এসি, ডিবি-উত্তর), হাসানুজ্জামান মোল্ল্যা (এসি, ডবলমুরিং), নিয়াজ মোহাম্মদ (এসি, বন্দর), তানজিলা সিদ্দিকা (এসি, ফোর্স) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী (এসি, ট্রাফিক-বন্দর) এবং এস এম নূরুল হুদা (এসি, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার)।

এছাড়া বর্তমানে সহকারী কমিশনার (সদর) পদে দায়িত্বপালনকারী মাহমুদা বেগমকে এসি, স্টাফ অফিসার পদে অতিরিক্ত দায়িত্ব পালনের আদেশ দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭ ১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৩
টিসি    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান