 |
ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের সঙ্গে মূল্যসূচকও বেড়েছে।
এদিন লেনদেন শেষে ডিএসইতে ১৯৫টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ৭ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ৮৮৬ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৮৬৯ কোটি টাকা।
গত কয়েককার্যদিবসের ধারাবাহিকতায় এদিনও লেনদেনের শুরুতে ডিএসইর সূচক বাড়ে। প্রথম ৫ মিনিটে অর্থাৎ সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৪৫ পয়েন্টে উঠে আসে। পরবর্তীতে ১০টা ৪০ মিনিটে ১৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৪১ পয়েন্টে, পৌনে ১১টায় ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৪৫ পয়েন্টে, ১১টায় ৩৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৫৮ পয়েন্টে, সোয়া ১১টায় শূন্য দশমিক ১৭ পয়েন্ট কমে ৪ হাজার ৪২৪ পয়েন্টে, দুপুর ১২টায় ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৩০ পয়েন্টে, পৌনে ১টায় ১৭ পয়েন্ট কমে ৪ হাজার ৪০৭ পয়েন্টে, সোয়া ১টায় ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৩৬ পয়েন্টে, পৌনে ২টায় ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৪৪ পয়েন্টে স্থির হয়।
দিন শেষে ডিএসইর সাধারণ সূচক ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৩১ পয়েন্টে উন্নীত হয়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৫টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তীত রয়েছে ২০টির দাম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় ওঠানামা করে- সায়হাম কটন, তিতাস গ্যাস, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ারওয়েজ, আরএন স্পিনিং, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, অ্যাকটিভ ফাইন, এমআই সিমেন্ট ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
অন্যদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৮ হাজার ৬১১ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ৮৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বাংলাদেশ সময় : ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর