৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৭:১১ এএম BDST banglanew24
03 Aug 2012   09:17:18 PM   Friday BdST
E-mail this

কন্যাশিশুকে হত্যার চেষ্টা, বাবা আটক


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের নয়নগর এলাকায় শুক্রবার দুপুরে নিজ শিশুকন্যাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চেষ্টাকালে বাবাকে স্থানীয়রা আটক করেছে।

শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে দেওয়া হয়েছে। বাবা সাদিকুলকে (৩৫) পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটক সাদিকুল সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে পরিবারিক কলহের জের ধরে সাদিকুল তার নিজ কন্যা সায়মা খাতুনকে (৬) মাটিতে ফেলে হাসুয়া দিয়ে তার গলা কেটে হত্যার চেষ্টা করেন। এ সময় শিশুটির মা নিলুফারের (২৭) চিৎকারে স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম ছুটে এসে সায়মাকে উদ্ধার করে।

এ ব্যাপারে আটক হওয়া সাদিকুল বাংলানিউজকে জানান, ১২ বছর আগে নাচোল উপজেলার সুর্যপুরের সাজু মুন্সির মেয়ে নিলুফার সঙ্গে তার বিয়ে হয়। তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

১১ মাস আগে তাকে বিদেশে পাঠানোর জন্য তার কাছ থেকে তার শ্যালক শরিফুল ৭০ হাজার টাকা নেন। একটি গরুও দেওয়া হয়। কিন্তু শরিফুল তাকে বিদেশে পাঠাতে না পারায় তিনি টাকা ফেরত চান। কিন্তু শরিফুল টাকা না দিয়ে টালবাহানা করতে থাকেন।

তিনি জানান, এনিয়ে তার স্ত্রী নিলুফার সঙ্গে প্রায়ই ঝগড়া হয়। এ টাকা উদ্ধারের জন্য গত ২ আগস্ট রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলাও দায়ের করেন সাদিকুল। শুক্রবার সকালে তার শ্যালক শরিফুল তার বাড়িতে এলে তার সঙ্গেও কথাকাটাকাটি হয়। একপর্যায়ের শরিফুল তার বোন নিলুফা ও তার ২ শিশুকে নিয়ে নাচোল যাওয়ার জন্য রওয়ানা দেন।

সাদিকুলের বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে নয়ানগর এলাকায় পৌছুলে সাদিকুল তার শিশুকন্যা সায়েমাকে ধরে নিয়ে মাটিতে ফেলে ক্ষোভে হাসুয়া দিয়ে ভয় দেখাচ্ছিলেন। এ সময় তার গলায় একটু আচঁড় লাগে।

তার স্ত্রী নিলুফা বিদেশ পাঠানো এবং ৭০ হাজার টাকা নেওয়ার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, বিয়ের পর থেকেই তাদের মনোমালিন্য চলে আসছিল। টাকা পাওনাকে কেন্দ্র করে গতরাতে তাকে বাড়ি থেকে বের করে দেন স্বামী সাদিকুল।

এ খবর জানার পর তার ভাই শরিফুল তাকে বাবার বাড়ি নাচোলে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন। যাওয়ার পথে তার মেয়ে সায়মাকে স্বামী সাদিকুল হাসুয়া দিয়ে কেটে ফেলছিলেন। এ সময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্তজা বাংলানিউজের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান