৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৩:১০ পিএম BDST banglanew24
16 May 2012   03:02:36 PM   Wednesday BdST
E-mail this

নয়াপল্টন পার্টি অফিসে আসতে শুরু করেছেন বিএনপি নেতারা


সাজেদা সুইটি ও ইমতিয়াজ মোমেন
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নয়াপল্টন পার্টি অফিসে আসতে শুরু করেছেন বিএনপি নেতারা

ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় আদালত বুধবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোট নেতাদের জামিন নামঞ্জুর হওয়ার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসের  সামনে ব্যাপক পুলিশি নিরাপত্তা নেওয়া হয়েছে।

এ অবস্থায় দুপুর আড়াইটার দিকে বিএনপির সিনিয়র নেতারা একে একে পার্টি অফিসে আসতে শুরু করেন। ২টা ২৫ মিনিটে জয়নুল ‍আবদীন ফারুক, তার আগে বরকতউল্লা বুলু, খায়রুল কবীর খোকনের স্ত্রীসহ বিএনপির মধ্যম সারির নেতারা পার্টি অফিসে ‍উপস্থিত হন। পৌনে ৩টার সময়ে বিএনপির ভাইস চেয়ারম্যান  আব্দুল্লাহ আল নোমান উপস্থিত হন।

এর কয়েক মিনিট পর একটি গাড়িতে করে আসেন স্থায়ী কমিটির জরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম।

তবে অফিসের সামনে কর্মীদের খুব একটা দেখা যায়নি। তবে মজিব নামে এক কর্মীকে পুলিশ আটক করেছে। তিনি পার্টি অফিসে ঢুকতে চাইলে পুলিশ তাকে আটক করে।

অপরদিকে পার্টি অফিসের সামনে পুলিশ মানবপ্রচীর হয়ে অবস্থান নিয়েছে। ৠাব-৩ এর দুটো টহল পিকআপ পার্টি অফিসের সামনের রাস্তায় টহল দিচ্ছে।

পুলিশ সূত্র জানায়, কোনোরকম বিশৃংখলা যাতে না ঘটে সে জন্য পুলিশ সতর্ক অবস্থা ন নিয়েছে।

বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা পার্টি অফিসের সামনে আসতে শুরু করেছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোট নেতাদের জামিন নামঞ্জুর করে বুধবার জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মহানগর হাকিম এরফান উল্লাহর আদালতে বুধবার বেলা পৌনে দুইটার দিকে এ আদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময় : ১৪৫৩ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০১২
ইএম/
সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান