৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১১:৪৩ পিএম BDST banglanew24
30 Jun 2012   09:56:04 PM   Saturday BdST
E-mail this

ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সভাপতি শুভ, সম্পাদক তুলেশ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সভাপতি শুভ, সম্পাদক তুলেশ

ঢাকা: জি এম জিলানী শুভকে সভাপতি, তুলেশ রায়কে সাধারণ সম্পাদক এবং ইয়ামিন হোসেন রাজকে সাংগঠনিক সম্পাদক করে ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠিত হয়েছে।

শনিবার ছাত্র ইউনিয়নের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এরআগে বৃহস্পতিবার রাজধানীর মৈত্রী মিলনায়তনে সংগঠনের ৩৫তম কাউন্সিল অধিবেশনে কমিটির সদস্যবৃন্দ নির্বাচিত হন।

৩৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি এম আর খান জিতু ও কান্তা সরকার, সহ-সাধারণ সম্পাদক ফাতেমা ফয়েজ আদর, হাবিব হাসিবুর রহমান ও অরিন্দম সিরাজী হিজল, কোষাধ্যক্ষ সুমন সেন গুপ্ত, দপ্তর সম্পাদক নাজমুল হাসান, শিক্ষা-গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারহান হাবিব, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক অনিক রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদ রানা, সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি খান তাজ, ক্রীড়া সম্পাদক শাখারভ হোসেন সেবক, সমাজ কল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান রামিম।

কমিটির সদস্যরা হলেন: ম ইব্রাহীম, মঞ্জুর মঈন, বিধান কুমার বিশ্বাস, এহসানুল ইসলাম, আব্দুল রাকিব, সুবীর মোদক, রবী শঙ্কর সেন নিশান, ফারজানা নাজনীন ফ্লোরা, জিএম রাকিব, ফরহাদ হোসেন হৃদয়, আরিফুল ইসলাম, শেখ ফরিদ ও অনামিকা দাশ।

কাউন্সিল অধিবেশনে, ‘নগরীর শিক্ষাঙ্গণ পরিস্থিতি ও শিক্ষা জীবনের সঙ্কট নিরসনে ছাত্র আন্দোলনের করণীয়’ শীর্ষক প্রস্তাবনা উত্থাপন করেন নগর সংসদের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন।

নগর সংসদের সাবেক সভাপতি ম ইব্রাহিমের সভাপতিত্বে অধিবেশনে শোক প্রস্তাব, সাংগঠনিক সম্পাদকের রিপোর্ট, অর্থের রিপোর্টসহ মোট ৪টি প্রস্তাবনা গৃহীত হয়। কাউন্সিলে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ ছাত্র প্রতিনিধি পর্যবেক্ষক উপস্থিত ছিলেন।

কাউন্সিলে বক্তারা বলেন, ঢাকা শহরের শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। মানসম্পন্ন শিক্ষা ও উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী জড়ো হয় ঢাকায়। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে দুর্নীতি, লুটপাট ও ভর্তি বাণিজ্য। ৯ দফা দাবির ভিত্তিতে কার্যকর ছাত্র আন্দোলন গড়ে তোলার প্রস্তাবনা গৃহীত হয় কাউন্সিলে।

কাউন্সিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সভাপতি ফেরদৌস আহম্মেদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস এম শুভ, সাংগঠনিক সম্পাদক হাসান তারেক ও সহ-সভাপতি মীর মোশাররফ হোসেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুন ৩০, ২০১২
এমআইএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান