 |
| ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: জামায়াতের ডাকা হরতালে বৃহস্পতিবার সকাল থেকেই মিরপুর থেকে আজিমপুর সড়ক, ধানমণ্ডি, মোহাম্মদপুর, আসাদগেট, সায়েন্সল্যাব ও এলিফ্যান্ড রোডে সিএনজি ছাড়া তেমন কোনো যানবাহন দেখা যায়নি।
মাঝে মাঝে দুই একটি বাস দেখা গেলেও প্রাইভেট গাড়ি নেই বললেই চলে।
রাস্তার মোড়ে মোড়ে পুলিশ ও ৠাবের গাড়ির টহল, পুলিশ বক্স ও বিভিন্ন মার্কেটের সামনে পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
প্রধান সড়কে অনেক মানুষ কর্মস্থলে যাওয়ার জন্য দাঁড়িয়ে থেকেও বাস পাননি।
বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর/জেডএম