১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১:০৭ পিএম BDST banglanew24
15 Jul 2012   08:27:53 PM   Sunday BdST
E-mail this

নেপালে বাস দুর্ঘটনায় ৩৯ হিন্দু তীর্থযাত্রী নিহত


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নেপালে বাস দুর্ঘটনায় ৩৯ হিন্দু তীর্থযাত্রী নিহত

ঢাকা: নেপালের পশ্চিমাঞ্চলে রোববার বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩৯ জন হিন্দু তীর্থযাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১২ জন। পুলিশ জানায়, বিকেলে অতিরিক্ত যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

চীনা বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, পুলিশের অনুমান, বাসটিতে প্রায় ১২০ জন আরোহী ছিল। চালক মাদকাসক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সুপারিনটেন্ডেন্ট গায়ান বিক্রম শাহ জানান, নেপালের পশ্চিমাঞ্চলে নওয়ালপারাসি জেলায় এ দুর্ঘটনা ঘটেছে। বাসটি ত্রিবেণী যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। আরোহীরা সবাই হিন্দু তীর্থযাত্রী ছিলেন যাদের মধ্যে বেশিরভাগই ভারতীয়। তারা ধর্মীয় মেলা বোলবুমে যাচ্ছিলেন।

১০ জন নারী ও একটি শিশুসহ ২৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বিক্রম শাহ। প্রায় ৫০ জনের মতো যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারাসহ নেপালি সেনা ও সামরিক পুলিশ উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কর্তৃপক্ষ আশঙ্কা করছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান