৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৫:১৯ এএম BDST banglanew24
21 Jul 2012   05:36:06 PM   Saturday BdST
E-mail this

ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রামে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়ার পর মো. উজ্জ্বল (২৬) নামে এক ট্রেনযাত্রীর মৃত্যু হয়েছে। তবে কারা তাকে ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়েছে এ বিষয়ে পুলিশ এখনও কিছু উদ্ধার করতে পারেনি বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল ইসলাম।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সীতাকুণ্ডের ঢেবারপাড়ে কথাকলি স্কুলের সামনে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উজ্জ্বলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শনিবার দুপুর ২টা ১০ মিনিটে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বলের মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে যাওয়া তুর্ণা-নিশীথা ট্রেনে চড়ে উজ্জ্বল ও তার স্ত্রী এক কন্যা সন্তানসহ ভৈরব যাচ্ছিলেন। স্ত্রী ও সন্তানকে ট্রেনের কামরায় বসিয়ে উজ্জ্বল ছাদে বসে যাচ্ছিলেন। এরপর রাত দেড়টার দিকে তাকে অজ্ঞাত দুর্বৃত্তরা ট্রেনের ছাদ থেকে ফেলে দেয়।  

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিক্যাল অফিসার ডা. বিবেকানন্দ চক্রবর্তী বাংলানিউজকে জানান, রাত দেড়টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরও উজ্জ্বলের জ্ঞান ছিল। তিনি জানিয়েছেন, তার পকেটে মাত্র একশ’ টাকা ছিল। এজন্য তিনি টিকিট করতে পারেননি। তাই স্ত্রী ও সন্তানকে কামরায় বসিয়ে উজ্জ্বল ছাদে বসে যাচ্ছিলেন। কিন্তু তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে।

বিবেকানন্দ বলেন, ‘‘তাকে কারা ছাদ থেকে ফেলে দিয়েছে, সেটা আমরা জিজ্ঞেস করেছিলাম। কিংবা আদৌ তাকে কেউ ফেলে দিয়েছে কিনা, সেটাও জানতে চেয়েছিলাম। কিন্তু উজ্জ্বল এ বিষয়ে কিছু জানানোর আগে তার অবস্থা খারাপ হয়ে যায়। আমরা তাকে চট্টগ্রাম মেডিক্যালে পাঠানোর জন্য পুলিশকে জানাই।’’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল ইসলাম বাংলানিউজকে জানান, ‘‘আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে আমাদের তত্ত্বাবধানে তাকে হাসপাতালে নিয়ে যাওযা হয়। তাকে ফেলে দেওয়ার বিষয়ে আমরা কোনো তথ্য পাইনি। রেলওয়ে পুলিশ এ বিষয়ে তদন্ত করে দেখবে।’’

এ ঘটনায় রেলওয়ে পুলিশ আইনগত পদক্ষেপ নিচ্ছে বলেও ওসি জানান।

উজ্জ্বলের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার বাঁশাটি গ্রামে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময় : ১৭৩৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
আরডিজি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান