৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১০:৫৯ এএম BDST banglanew24
18 Apr 2012   01:31:57 AM   Wednesday BdST
E-mail this

সিরীয় সেনাদের কাণ্ড

আল আরাবিয়া হ্যাক্ড, কাতারে বিদ্রোহের ভূয়া খবর প্রচার


তামীম রায়হান, কাতার থেকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আল আরাবিয়া হ্যাক্ড, কাতারে বিদ্রোহের ভূয়া খবর প্রচার সিরীয় সেনাদের কাণ্ড

সিরিয়ায় বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে সর্বপ্রথম কাতারের আমীর শেখ হামাদ বিন খলীফা সেখানে আরব সৈন্য পাঠানোর দাবী তুলেছিলেন। এ নিয়ে সিরিয়া প্রচণ্ড ক্ষুব্ধ হয় কাতার সরকারের ওপর। মধ্যপ্রাচ্যে জনপ্রিয়তায় আল জাজিরার পর ২য় অবস্থানে থাকা আল আরাবিয়া টেলিভিশন কাতারের আমীরের এ সংক্রান্ত বক্তব্য ও খবর গুরুত্ব দিয়ে প্রচার করে থাকে।

এরই ধারাবাহিকতায় প্রতিশোধ পরায়ন মানসিকতার জের হিসেবে মঙ্গলবার আমিরাত ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল আরাবিয়ার ওয়েবপেজ হ্যাক করে সেখানে কাতারে সামরিক বিদ্রোহের ভূয়া খবর ছড়িয়ে দেয় সিরিয় সেনাবাহিনীর আইটি এক্সপার্টরা।

বিষয়টি টের পেয়ে আল আরাবিয়া তৎপর হয় এবং তাদের এক্সপার্টরা হ্যাক হওয়া ওয়েব দ্রুত উদ্ধার করে।
আল আরাবিয়া হ্যাক করার পর সেখানে সিরিয় হ্যাকারদের দেওয়া খবরে বলা হয়, বিদ্রোহ টের পেয়ে মার্কিন হেলিকপ্টার কাতারের আমীর ও তার স্ত্রীকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে।’  কিন্তু বাস্তবতা হচ্ছে আমীর তখন দিব্যি কাতারে আরব নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন।

ইরান প্রথম থেকেই সিরিয়ার পাশে রয়েছে। কাজেই ইরানও কাতারের ব্যাপারে ক্ষুব্ধ। ইরানের সংবাদ মাধ্যমগুলো এ গুজবকে ফলাও করে প্রকাশ করে।

প্রসঙ্গত, কিছুদিন ধরে ইরান ও আরব আমিরাতের মধ্যে তিনটি দ্বীপ নিয়ে উত্তেজনা চলছে, যা নিরসনে কাতার উদ্যোগী হয়ে বৈঠক ডেকেছ। এটিও ইরানের কাতার বিদ্বেষের অন্যতম কারণ।

তামীম রায়হান: কাতার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত

বাংলাদেশ সময় : ১৩১৭ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১২

সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান